ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠান
ভান্ডারিয়া প্রতিনিধি :
ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে শনিবার কলেজ সংলগ্ন মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জ্ঞান অর্জনের জন্য এসো মানবতার কল্যাণে আত্মনিয়োগ করি এ শ্লোগানকে সামনে রেখে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধক্ষ্য মোঃ আবু জাফর, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দা জাহানারা বারেক, মাওলানা আলতাফ হোসেন, ইউসুফ আলী আকন, কিরণ চন্দ্র বসু, কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসন খান, খায়রুন্নাহার রুবী, হাসিনা বেগম, বিশ্বাস সাইদুর রহমান, প্রভাষক আঃ হালিম হাওলাদার, ওসমান গনি, অভিভাবক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী নুসরাত আক্তার, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রেশমা আক্তার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাহিমা আক্তার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী দোলন চাপা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার অগ্রগতির জন্য ১৯৮৯সালে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ কলেজটি প্রতিষ্ঠিত করে। পুরুষ শাসিত সমাজে নারীরা আজ আর অবহেলিত নেই। নবাগত শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, তোমরা মাধ্যমিক স্তর শেষ করে উচ্চ শিক্ষার প্রথম ধাপে আজ পা রাখলে। তাই সকল ভয়, বাধা বিপত্বি উপেক্ষা করে এবং বাবা-মা অনেক কষ্ট করে তোমাদেরকে একজন কর্তব্য পরায়ন সুশিক্ষিত নাগরিক গড়ার লক্ষ্যে যে পরিশ্রম করে তা অনুধাবন করে এবং পড়াশুনা করে একটি বসবাসযোগ্য টেকসই পৃথিবী গড়ার অংশিদার হবে। আর সে জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
এসময় স্বাগত বক্তব্যে কলেজ অধ্যক্ষ নোট, গাইট পরিহার করে নিয়মিত ক্লাস করার জন্য পরামর্শ দেন। এর পূর্বে এবছর একাদশ শ্রেণিতে ভর্তিকৃত মানবিক বিভাগে ১৫০জন, বিজ্ঞানে ৩০জন ও বানিজ্য বিভাগে ১২০জনসহ মোট ৩০০শিক্ষার্থীকে বরণ সঙ্গীতের মাধ্যমে ফুল দিয়ে বরণ করেন অধ্যক্ষ, অতিথিবৃন্দ ছাড়াও কলেজের শিক্ষার্থী মিতু রানী, মহুয়া রানী, মরিয়ম আক্তার, দিপা হাওলাদার, রুমানা আক্তার। পরে কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
