প্রধান সূচি

Saturday, July 1st, 2017

 

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে শনিবার প্রাক্তণ ছাত্রদের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ছাত্ররা অংশগ্রহণ করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন নান্না এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনীতে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র ও উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট এম এ মান্নান, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, সাংবাদিক খালিদ আবু, প্রধান শিক্ষক আব্দুল করিম সিকদার, প্রাক্তন ছাত্র সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, এডভোকেট বাহাদুর হোসেন, মোঃ হুমায়ুন কবির, রিয়াজ সরদার প্রমুখ। অনুষ্ঠানবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় যুবলীগ সভাপতির অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলার ৮নং আমড়াগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম বেপারীর অকাল মৃত্যুতে যুবলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ। উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা রামিম আহমেদ, তৗহিদ মাসুম, শাহিন মিয়া নবী, জয়নাল আবেদীন, এটিএম জাকারিয়া মুন্না, মিজান শরীফ, শাহ আলম, শিপন হাওলাদার প্রমুখ।


কাউখালীতে ঢাকামুখী যাত্রীদের ভিড় ॥ যাত্রী দুর্ভোগ চরমে

কাউখালী প্রতিনিধি : ঈদ শেষে রাজধানী ঢাকায় ফিরতে মানুষের ভিড় বেড়েছে কাউখালী স্টীমার ও লঞ্চ ঘাটে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত স্টীমার ও লঞ্চে যাত্রীদের বাড়তি চাপ ছিল চোখে পড়ার মতো। সেই সাথে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। লঞ্চ-স্টিমারে তিল ধারনের ঠাঁই নেই। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। কাউখালী লঞ্চঘাট ও স্টিমার ঘাটে শনিবার ঢাকামুখী কত যাত্রী কর্মস্থলে ফিরে গেছেন তার সঠিক হিসাব রাখা কারও পক্ষে সম্ভব হয়নি। তবে কাউখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ৫টি লঞ্চও ১টি স্টিমার। বিআইডব্লিউটিসির স্টিমারে বাঙালী তিল ধারণের ঠাঁই ছিল না যাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠান

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে শনিবার কলেজ সংলগ্ন মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জ্ঞান অর্জনের জন্য এসো মানবতার কল্যাণে আত্মনিয়োগ করি এ শ্লোগানকে সামনে রেখে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধক্ষ্য মোঃ আবু জাফর, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কলেজ ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দা জাহানারা বারেক, মাওলানা আলতাফ হোসেন, ইউসুফ আলী আকন, কিরণ চন্দ্র বসু, কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসন খান, খায়রুন্নাহার রুবী, হাসিনা বেগম, বিশ্বাস সাইদুর রহমান, প্রভাষক আঃ হালিম হাওলাদার,বিস্তারিত পড়ুন


বিশ্রামাগার না থাকায় যাত্রী দুর্ভোগ চরমে

নদী ভাঙ্গনের কবলে মঠবাড়িয়ার বড়মাছুয়া স্টীমার ঘাট

এস.এম. আকাশ, মঠবাড়িয়া : মঠবাড়িয়ার বলেশ্বর তীরবর্তী বড়মাছুয়া স্টীমার ঘাটটি নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীনের পথে। এদিকে স্টীমার ঘাট সংলগ্ন যাত্রী বিশ্রামাগার ভেঙ্গে পড়ায় যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এব্যাপারে ঘাট কর্তৃপক্ষ স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বরাবর একাধিকবার লিখিত ভাবে অবহিত করলেও কোন সুরাহা হয়নি। সূত্রে জানাগেছে, ১৯৮৮ সালে বিআইডব্লিউটিসি’র তৎকালীন চেয়ারম্যান রফিকুল ইসলাম (বীর উত্তম) বড়মাছুয়া স্টীমার ঘাটটি উদ্বোধন করেন। সেই থেকে মঠবাড়িয়ার একমাত্র রকেট স্টীমার ঘাটটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে অব্যাহত নদী ভাংগনে ঘাটটি ভেঙে এখন প্রায় বিলুপ্তির পথে। এছাড়া স্টীমার ঘাটের যাত্রীবিস্তারিত পড়ুন


সরকারী কার্যক্রম ব্যহত ॥ জনগনের ভোগান্তি

মঠবাড়িয়ায় এসি ল্যান্ডসহ গুরুত্বপূর্ণ চার কর্মকর্তার পদ শূন্য 

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের সর্ব বৃহৎ ও জনবহুল উপজেলা মঠবাড়িয়া। এ উপজেলা প্রশাসনের জনগুরুত্বপূর্ণ সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা, ভেটেরেনারী সার্জন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদগুলি দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। শূন্যপদগুলোতে দীর্ঘদিনেও কর্মকর্তা যোগদান না করায় জনসাধারণ সরকারী তেমন কোন সেবা পাচ্ছেন না। সংশ্লিষ্ঠ দপ্তর সূত্রে জানাযায়, উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি)এ পদটি গত ১০/০৮/১৫ থেকে শূন্য রয়েছে। ফলে এ পদে উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে দীর্ঘদিন ধরেই। এতে সরকারী জমি লীজ, বন্দোবস্ত, জমির খাজনা, ট্যাক্স আদায়, নামজারীসহ ভূমি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া সরকারী কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া সরকারী কলেজের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ৩৪১ জন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শনিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার এম এইচ খালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মিল্ট কুমার ঢালী, প্রজীৎ বড়াল, হাফিজুর রহমান, শাঞ্জিদা সুলতানা, মনিরুল হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মিজান ফরাজী, সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা, শিক্ষার্থী ওয়াসি, নিশি আক্তার প্রমুখ।


আতংকে নিহতের পরিবার

কচুয়ায় দিন মজুর কেদার রায় হত্যার ৭ মাসেও আটক হয়নি কেউ

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় দিন মজুর বিশ্বম্ভর রায় ওরফে কেদার রায় হত্যার ৭ মাস পার হলেও কোন আসামীকে আটক করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। উল্টো আসামীদের অব্যাহত হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে নিহতের স্ত্রী ও সন্তান। নিহতের স্ত্রী রায় কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী কেদার রায় দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতো। গত ২৭ নবেম্বর ২০১৬ তারিখে আমার স্বামীর সাথে থাকা স্বপন বৈদ্য, ওমর আলী শেখ, ওহিদ ফকির কে আমি কাটাখালী মোড়ে বেলা ১১টায় দেখতে পাই। তখন তাদেরকে এক সঙ্গে চা খাওয়ার পর্ব শেষ করে আমার স্বামীকে নিয়ে বাগেরহাটের দেপাড়াবিস্তারিত পড়ুন


বাগেরহাটে তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে রাশেদা খানম (৩০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাশেদা খানম বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের শামসু শেখের মেয়ে। গত ২৭ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বামী সোহেল আহম্মেদের সঙ্গে চার বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় রাশেদার। সোহেলের বাড়ি রাজবাড়ি জেলার ধুমছি গ্রামে। ময়নাতদন্তের জন্য রাশেদার মরদেহ দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। মোল্লাহাট থানার ওসি আ স ম খায়রুল আনাম বলেন, গাড়ফা গ্রামের জনৈক খন্দকার রেজাউল ইসলামেরবিস্তারিত পড়ুন


বাগেরহাট পি.সি.কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সরকারী পি,সি কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি পি.সি. কলেজ শাখার উদ্দোগে নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শনিবার, সকাল ১০টায়, কলেজ ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি ছাত্র সংসদ কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে জাতীয় পতাকাতলে পথসভা অনুষ্ঠিত হয়। সরকারি পি.সি. কলেজ ছাত্রলীগ সভাপতি ও ছাত্র সংসদের ভি.পি. মোঃ ইয়াছির আরাফাত নোমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিল, শেষে পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক অনিরুদ্ধ দাস গোপাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial