প্রধান সূচি

পিরোজপুরে প্রতারক ও মামলাবাজ আলী আশ্রাফ ফনিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার :

সন্ত্রাসী, প্রতারক ও মামলাবাজ আলী আশ্রাফ ফনিকে গ্রেফতারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় টাউনক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামের বাসিন্দা সন্ত্রাসী, প্রতারক ও মামলাবাজ আলী আশ্রাফ ফনি হাওলাদারের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট। নিরিহ মানুষ ও ব্যবসায়ীরা তার মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে উঠেছে। মিথ্যা মামলা দিয়ে নিরিহ মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আরও বলেন আলী আশ্রাফ ফনির একটি সন্ত্রসী বাহিনী রয়েছে যারা নিয়মিত চাঁদাবাজি ছিনতাই সহ নানা সন্ত্রসী কর্মকান্ডে লিপ্ত।

গত বছর দূর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। একই গ্রামের ফিরোজা বেগমের বাড়িতে ঢুকে আলমারী ভেঙ্গে ৫ ভরি স্বর্নালঙ্কার ও ২ লক্ষ টাকা লুট করে আলী আশ্রাফ ফনির বাহিনী। আলী আশ্রাফ ফনির বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial