প্রধান সূচি

Wednesday, March 15th, 2017

 

১০০ টাকায় পুলিশে চাকরি !

ষ্টাফ রিপোর্টার : কথাটা বিশ্বাস হলো না! এ মাসেই প্রমাণ পাবেন। পিরোজপুর জেলা কোটায় পুলিশে চাকরি নিতে হলে অনিয়ম আর তদবিরে কাজ হবে না। চাকরিতে আসতে হবে মেধা আর যোগ্যতায়। নিয়োগ-প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কাউকে ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। মাত্র একশ টাকা খরচেই পুলিশ কনস্টেবল পদে মিলবে চাকরি। আর সেই টাকাও কারো হাতে নয়, ববং চালানের মাধ্যমেই জমা দিতে হবে ব্যাংকে। হ্যা, এ কথাগুলো আর কারো নয়, সয়ং পিরোজপুরের পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেনের। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেজবুক’ এর একটি পোষ্টে এসব কথা বলেছেন পুলিশ সুপার মোঃ ওয়ালিদবিস্তারিত পড়ুন


যশোর থানার ওসি ক্লোজড

খুলনা অফিস : যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার সন্ধ্যায় রাইটস যশোরের নির্বাহী পরিচালক, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি ও দৈনিক টেলিগ্রামের সম্পাদক বিনয়কৃষ্ণ মল্লিককে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সোমবার রাত থেকে যশোরের সংবাদকর্মীরা আন্দোলনে নামেন। তারা পুলিশ সুপারের অপসারণ এবং সাংবাদিক ও তাদের পরিবার-সদস্যদের নিরাপত্তা দাবি করেন। তবে ওসি ইলিয়াস হোসেনকে এই ঘটনায় প্রত্যাহার করা হয়েছে কি-নাবিস্তারিত পড়ুন


গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার ১০ বছর কারাদন্ড

বরিশাল অফিস : বরিশালের রায়পাশা কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হাসানকে অর্থ আত্মসাৎ মামলায় ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ১৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছেন। বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির অনুপস্থিতিতে আজ বুধবার এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশীদ মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখার ব্যবস্থাপক হিসেবে দেলোয়ার হাসান দায়িত্ব ছিলেন। এ সময় তিনি গ্রাহকের ৫ লাখ ২২ হাজার ১০৫ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকবিস্তারিত পড়ুন


উদ্বোধনের আগেই সেতুর অ্যাপ্রোচ সড়কে ধস

ঝালকাঠি প্রতিনিধি : নির্মাণের দুই মাসের মধ্যে উদ্বোধনের আগেই সামান্য বৃষ্টিতেই ঝালকাঠীর কাঁঠালিয়া-আমুয়া-পাথরঘাটা মহাসড়কের হলতা নদীর উপর নবনির্মিত আমুয়া সেতুর দুই পাড়ের অ্যাপ্রোচ সড়কের প্রায় এক কিলোমিটার ধসে গেছে। নিম্নমানের উপকরণ দিয়ে দায়সারাভাবে এ সড়ক নির্মাণ করার কারণে এ অবস্থা হয়েছে বলে এলাকাবাসী ও আমুয়া বন্দরের ব্যবসায়ীদের অভিযোগ। তবে গত কয়েক দিনের বৃষ্টিকেই দায়ী করছে সড়ক বিভাগ। জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রত প্রকল্পের আওতায় ২০১৪ সালের ১২ অক্টোবর ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে এ সেতু নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম খান গ্রুপ। ২১৭.৬৮ মিটার দৈর্ঘের এ সেতুরবিস্তারিত পড়ুন


জনগণ ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতার সুফল লাভ দ্রুত হয় ….. আনোয়ার হোসেন মঞ্জু

সাইফুল্লাহ হুমায়ুন ও শংকরজিৎ সমাদ্দার : জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলেও অনেক সময় কাঙ্খিত অনেক কাজ যথা সময় সম্পন্ন করা সম্ভব হয় না। এলাকার মানুষের মধ্যে অনৈক্য এবং ঝগড়া-বিবাদ বিদ্যমান থাকলে উন্নয়ন কাজ ব্যহত হয়। আমাদের এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ ও শান্তি প্রিয় বলে অন্য জায়গার চেয়ে আমরা উন্নয়ন ক্ষেত্রে বেশী বেশী সফলতা পাচ্ছি। আজ বুধবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া-রাজপাশা গ্রামে পল্লী বিদ্যুৎ এর নতুন লাইন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রতিদিনের ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে পিরোজপুরে পালিত হয়েছে নানা কর্মসূচী। বুধবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে প্রতিষ্ঠা বাষির্কী পালন উপলক্ষে আলোচনা সভা ও সভা শেষে কেক কাটা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবাদকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমির কুমার বাচ্চু। বাংলাদেশ প্রতিদিনের পিরোজপুর প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমেদের সঞ্চালনায় বাংলাদেশ প্রতিদিনের সাফল্যের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু,বিস্তারিত পড়ুন


তুমি মহারাজ, সাধু হলে আজ …

॥ মিজানুর রহমান মিলটন ॥ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘দুই বিঘা জমি’ কবিতার কথা অনেকেরই মনে আছে। মনে আছে, মিথ্যা দেনার দায়ে জমিদার ডিক্রি করে উপেনের দুই বিঘা জমি হাতিয়ে নেন। সেই জমির কথা ভুলতে না পেরে ১৫ থেকে ১৬ বছর পরে উপেন ফিরে আসেন তাঁর হারানো বাড়িতে। প্রাচীর সংলগ্ন পুরোনো আমগাছটির নিচে কুড়িয়ে পান দুটি পাকা আম। এ কারণে জমিদার তাঁকে আম চুরির অভিযোগে অভিযুক্ত করেন। এমনই প্রেক্ষাপটে উপেন আফসোসের সুরে বলেন, ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’ আমাদের সমাজে ‘ভিকটিমকে’ দোষ দেওয়ার মতো ঘটনা প্রতিনিয়তই ঘটছে,বিস্তারিত পড়ুন


৭ উইকেটের আনন্দ ভুলিয়ে দিচ্ছে ৩ উইকেটের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক : চা বিরতির পরের সেশনটা বাংলাদেশেরই মনে হচ্ছিল। সাকিব আল হাসান তুলে নিলেন তাঁর প্রথম উইকেট। মোস্তাফিজ তাঁর দ্বিতীয় উইকেট। মনে হচ্ছিল শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যাওয়াটা সময়েরই ব্যাপার। ৭ উইকেট পড়ে গেছে, অলআউট হতে কতক্ষণ! কিন্তু শেষ পর্যন্ত ৩টি উইকেটের অপেক্ষাতেই কলম্বোর পি সারা ওভালে নিজেদের শততম টেস্টের প্রথম দিনটা শেষ করল বাংলাদেশ। দিন শেষ শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২৩৮। অষ্টম উইকেট জুটিতে এরই মধ্যে ৪৩ রান উঠে গেছে। সেই চারে নামা চান্ডিমাল এখনো গলার কাঁটা হয়ে অস্বস্তির অনুভূতি এনে দিচ্ছেন। প্রস্তুতি ম্যাচে ১৯০ করা এই ব্যাটসম্যান অপরাজিতবিস্তারিত পড়ুন


ওজন কমাতে কার্যকর করলার জুস

কন্ঠ ডেস্ক : ওজন কমানোর কথা ভাবছেন? জুস পান করে ওজন কমানোর ধারণা একেবারে নতুন নয়। অবশ্য শুধু জুস খেয়ে ওজন কমানো সম্ভব নয়। দৈনন্দিন খাবারের সঙ্গে জুস খেলে ওজন কমানোর প্রক্রিয়া দ্রুততর হয়। এ ছাড়া সতেজ জুস খেলে শরীরে খনিজ, ভিটামিন, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হয়। ওজন কমানোর জন্য গাজর, আনারস, শসা, বেদনা ও আমলকীর জুস খেতে পারেন। তবে কার্যকর জুসের তালিকায় প্রথম দিকে জায়গা করে নেবে করলার জুস। করলার জুসের গুণাগুণ: ০১. ১০০ গ্রাম করলায় ক্যালরি মাত্র ১৭! তাই শরীরে ক্যালরি গ্রহণ না করে দ্রুত ওজন কমাতে নিয়মিতবিস্তারিত পড়ুন


কখনো সাপ কখনো মানুষ হয়ে আসছে মুনমুন

বিনোদন ডেস্ক : ‘দুই নাগিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে মুনমুন অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তির পর বেশ জনপ্রিয়তা পায়। এরপর এ অভিনেত্রী বেশকিছু সাপের ছবিতে অভিনয় করেন। সেটাও সাত-আট বছর আগের কথা। মাঝে অভিনয় না করলেও আবার চলচ্চিত্রে কাজ শুরু করেছেন মুনমুন। সম্প্রতি এফডিসিতে তিনি ‘দুই রাজকন্যা’ নামে একটি ছবির শেষ ভাগের শুটিং করেন। সেসময় তিনি আলাপকালে  বলেন, সাপের ছবিতে কাজ করতে মজা আছে। তবে এখন আর করতে ইচ্ছে করে না। ‘দুই রাজকন্যা’ ছবিতে আমি কখনো সাপ, আবার কখনো মানুষ রূপে পর্দায় হাজির হবো। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জাবেদ ও জাহিদ।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial