প্রধান সূচি

Wednesday, March 15th, 2017

 

গুজরাটে গো-হত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক : গো-হত্যা ও মাংস পরিবহনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের বিধানের ঘোষণা দিয়েছেন ভারতের গুজরাট প্রদেশের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তিনি বলেছেন, গো-হত্যা ও সংশ্লিষ্ট অপরাধের সাজায় পরিবর্তন আনতে আগামী সপ্তাহে তার সরকার নতুন একটি বিল আনবে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে গরুকে অত্যন্ত সম্মান প্রদর্শন ও দেবতা হিসেবে পূজা করা হয়। বিজয় রূপানি বলেন, বিদ্যমান আইনকে শক্তিশালী করতে ওই বিল আনা হবে। ভারতে বিদ্যমান আইনে গো-হত্যা ও মাংস পরিবহনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে বর্তমানে ৫০ হাজার রুপি জরিমানা ও সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হয়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন রাজনৈতিকবিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রীর ভারত সফরেই তিস্তা চুক্তি হবে

কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরেই তিস্তা চুক্তি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তিস্তা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরেই তা চূড়ান্ত হবে, তিস্তা চুক্তি হবে; এখানে গোপনীয়তার কিছু নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। এবং সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে আওয়ামীবিস্তারিত পড়ুন


তুমি কে, আমি কে, বাঙালি, বাঙালি

শাহ মোঃ জিয়াউদ্দিন তুমি কে, আমি কে, বাঙালি, বাঙালি এটা হলো বাঙালি জাতির চেতনার উন্মেষের সস্নেস্নাগান। জাতির স্মৃতির পাতায় এই সস্নোগানটি ক্রমেই বিবর্ণ হয়ে উঠছে। নতুন প্রজন্মের অনেকের কাছে এই সস্নেস্নাগানটি এখনো অজানা। অজানা বলতে এই বোঝায়, কেন কি কারণে এই সস্নোগানটির উৎপত্তি হয়েছিল তা বিশদভাবে আজকের প্রজন্মের অনেকেই ভালো করে জানে না। এই শব্দ কয়টি কিথ শুধু একটি সস্নোগানের মধ্যে সীমাবদ্ধ? এ সস্নোগানটির অন্তর্নিহিত ব্যাপকতায় বাঙালি জাতির সম্মিলিত ঐক্য ঘটিয়েছিল। ১৯৭১ সালের ৭ মার্চ লাখো মানুষের ঐতিহাসিক মহাসমাবেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৃপ্তবিস্তারিত পড়ুন


নাজিরপুরে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী

ফিরোজ মাহমুদ, নাজিরপুর প্রতিনিধি : জেলার নাজিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যেৎসাহী সদস্য হয়েছে ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষকের পিতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত ১৪ বছরের সাজা ভোগকারী আসামী। এ ঘটনা নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার ২৪নং মুনিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলামের পিতা মোদাচ্ছের আলী ১৯৮৬ সালে ২৯ আগষ্ট নির্মমভাবে খুন হয়। এ ঘটনায় তখন তার ছোট ভাই আব্দুল হাকিম বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই খুনের ঘটনায় সে সময় স্থানীয় আবদুর রশিদ চৌধুরী গ্রেফতার হয়। গ্রেফতারের পরে সেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় পাল্টাপাল্টি মামলায় ৩ মুক্তিযোদ্ধা পরিবার ঘর ছাড়া

মঠাবড়িয়া প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩ মুক্তিযোদ্ধা পরিবার গ্রেফতার আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। থানা সূত্রে জানাযায়, গত ৮ মার্চ সকালে উপজেলার নলিগোলবুনিয়া গ্রামে বিরোধীয় জমির ক্ষেতের কলাই তোলাকে কেন্দ্র করে মৃতঃ মনোহর বিশ্বাসের ছেলে জীবন বিশ্বাস ও স্বপন বিশ্বাস সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই  সহোদরসহ উভয় পক্ষের ৫ জন গুরুতর জখম হয়। এ ঘটনায় আহতরা চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ স্বপনের ছেলে সঞ্জয় বিশ্বাস বাদী হয়ে আপন চাচা জীবন বিশ্বাসসহ মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জাতীয় পার্টির পরিচিত সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : জাতীয় পার্টি মঠবাড়িয়া উপজেলার শাখার নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় জাতীয় পার্টি দলীয় কার্যলয়ে এ পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মুকুল আহমেদ বাদশা। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নাজমুল আহসান কবীরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক নূর হোসেন খাঁন, নুরে আলম মেম্বার, সদস্য সচিব রফিকুল ইসলাম টুকু, যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক আঃ রহমান, আফছার উদ্দিন দিপু, শাহ আলম, কামাল জমাদ্দার প্রমূখ।


ঐতিহাসিক নরসিংদীর বালাপুর জমিদার বাড়ি

কন্ঠ ডেস্ক : নরসিংদী জেলা সদর থেকে সোজা দক্ষিণে পাইকার চর ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন বালাপুর গ্রাম। সদর উপজেলা থেকে প্রায় ১৭ কি.মি. দক্ষিণে মেঘনা নদীর তীর ঘেঁষে দীর্ঘ প্রায় ৩২০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত বালাপুরের জমিদার বাড়িটি নির্মিত। জমিদার কালী মোহন সাহা (কালী বাবু) পিতামহ নবীন চন্দ্র সাহার বাড়ি। নবীন চন্দ্র সাহার ছিল ৩ পুত্র, কালী মোহন সাহা (জমিদার বাবু), আশুতোষ সাহা, মনোরঞ্জন সাহা। এদের মধ্যে জমিদার কালী বাবুই ছিল প্রধান। বংশধর হিসেবে অনিল চন্দ্র সাহা তার ২ ছেলে, অজিৎ চন্দ্র সাহা ও অশিত চন্দ্র সাহা (কালী বাবুর ভাতিজা)বিস্তারিত পড়ুন


বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৯

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকৃতদের মধ্যে ১০ জন মাদক ব্যবসায়ী রয়েছে। আটকৃতদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাজাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সন্ত্রাসী, অপরাধী, অস্ত্রধারী এবং মাদক বিক্রেতাদের নির্মূলে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। পুলিশের অভিযান চলাকালে ৪৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১০ জন মাদক ব্যবসায়ী এবং ৩৯ জন বিভিন্ন মামলার পলাতকবিস্তারিত পড়ুন


পাইকগাছায় দুঃসাহসিক চুরি

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শিক্ষক দম্পত্তির বাড়ীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা বুধবার দুপুরে শিক্ষক দম্পত্তির গ্রীল কেঁটে নগদ অর্থসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানাগেছে, ঘটনার দিন স্কুল শিক্ষক বিজন অধিকারী ও তার স্ত্রী অমরী অধিকারী স্কুলে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা বুধবার দুপুরের দিকে শিক্ষক দম্পত্তির গোপালপুর প্রাইমারী স্কুলের সামনে গদাইপুর গ্রামস্থ বাড়ীর জানালার গ্রীল কেঁটে ঘরে প্রবেশ করে ষ্টিলের আলমারী ভেঙ্গে নগদ ৫৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকর ও মোবাইলসহ বিভিন্ন মালামাল চুরি করে পালিয়েবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা শিল্পকলা একাডেমীর সভা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা শিল্পকলা একাডেমীর এক সভা বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, একাডেমীর সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, আব্দুল মজিদ বয়াতী, নিহার রঞ্জন ভদ্র, সুকেন্দ্র বিশ্বাস মৈত্র ও মোঃ সেলিম। সভায় শিল্পকলা একাডেমীর নতুন ভবন নির্মাণ, ভবন সংস্কার, উপকরণ ক্রয়, শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial