প্রধান সূচি

Wednesday, March 15th, 2017

 

পাইকগাছায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে “ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম,বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আসামীর জামিন

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী লিটন পন্ডিত হত্যা মামলায় বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলদারসহ চার আওয়ামী লীগ নেতাকর্মী বুধবার জামিনে মুক্তি  পেয়েছে। জামিনপ্রাপ্তরা হলেন, ইউপি সদস্য জুয়েল তালুকদার, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ। হাইকোর্টে জামিনে থাকা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করেন। এর আগে উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ নি¤œবিস্তারিত পড়ুন


কলেজ ছাত্রীকে উত্যক্তে প্রতিবাদ করায় মা ও মেয়েকে মারধর : আটক ১

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তার মা ও বোনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বাগেরহাট মডেল থানায় উত্যক্তের শিকার কলেজ ছাত্রীর মা নুরুন্নাহার বেগম বাদী হয়ে ৮ জনকে আসামী করে একটি মামলা করেছেন। মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উত্যক্তকারী সুমন মোল্লার চাচী ফেরদৌসী বেগম (৩৮) নামে এজাহারনামীয় আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি এই মামলার অন্যতম আসামী বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের নূর ইসলাম মোল্লার স্ত্রী। তার ছেলে জোনা মোল্লাও এই মামলারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার

বাগেরহাট প্রতিনিধি : “ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তা অধিকার বিষায়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজেন বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার পংকজ চদ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শাহীন হোসেন, সহকারী কমিশনার (ভোক্তা) ফারুক আল মাসুদ,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় মহিলাসহ দুই মাদক বিক্রেতা আটক

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পৃথক অভিযানে মহিলাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে। পাইকগাছা থানার ওসি মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ২শ’ গ্রাম গাঁজাসহ নাসিরপুর গ্রামের সালাম গাজীর স্ত্রী অচিন্তা বেগম এবং গড়ইখালী বাজার থেকে মৃত আইয়ুব জোয়াদ্দারের ছেলে রুবেল জোয়াদ্দারকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।


পিরোজপুরে প্রতারক ও মামলাবাজ আলী আশ্রাফ ফনিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : সন্ত্রাসী, প্রতারক ও মামলাবাজ আলী আশ্রাফ ফনিকে গ্রেফতারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় টাউনক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামের বাসিন্দা সন্ত্রাসী, প্রতারক ও মামলাবাজ আলী আশ্রাফ ফনি হাওলাদারের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট। নিরিহ মানুষ ও ব্যবসায়ীরা তার মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে উঠেছে। মিথ্যা মামলা দিয়ে নিরিহ মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আরও বলেন আলী আশ্রাফ ফনির একটি সন্ত্রসী বাহিনী রয়েছে যারা নিয়মিত চাঁদাবাজি ছিনতাই সহ নানা সন্ত্রসী কর্মকান্ডে লিপ্ত। গত বছরবিস্তারিত পড়ুন


মোড়েলগঞ্জে সাংবাদিক মাসুম সন্ত্রাসী হামলায় আহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় কর্মরত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সমাজের কথা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মশিউর রহমান মাসুম সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন শেষে মঙ্গলবার রাতে মোটর সাইকেলযোগে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা সাংবাদিক মাসুমকে উদ্ধার করে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করে। আহত সাংবাদিক মাসুম জানান, প্রতিদিনের মতো পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা সদর থেকে মোটর সাইকেলযোগে বাসায় ফেরার পথে বৈমালী ব্রীজের কাছে পৌঁছালে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তার উপর হামলা করে তাকে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকেবিস্তারিত পড়ুন


এক ভুলে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ

কন্ঠ ডেস্ক : লন্ডনে আয়োজিত এক ফ্যাশন ইভেন্টে শেষ মুহূর্তে চলে আসার মাশুল দিতে হতে পারে বিপাশা বসুকে। ইন্ডিয়া পাকিস্তান লন্ডন ফ্যাশন শো’য়ের শো-স্টপার হিসেবে র‌্যাম্পে হাঁটার কথা ছিল বিপাশার। কিন্তু শেষ মুহূর্তে নায়িকা বেঁকে বসেন। তার দাবি, আয়োজকরা কথামতো সুযোগ-সুবিধে দিতে পারেননি। আয়োজকরা আবার প্রশ্ন তুলেছেন বিপাশার অপেশাদার আচরণ নিয়ে। স্বামী করণ সিং গ্রোভারের সাথে লন্ডনে আরও কয়েকটা দিন কাটাতে চেয়েছিলেন বিপাশা। তাই হোটেল বুকিং আরও ক’টা দিন বাড়াতে বলেছিলেন। ঝামেলাটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ্যে আসে যখন বিপাশা এক খোলা চিঠিতে নিজের বক্তব্য লেখেন। ওদিকে আয়োজকদের একজনও পাল্টা ফেসবুকবিস্তারিত পড়ুন


ফেরি-পল্টুন নির্মাণে ব্যাপক অনিয়ম

কন্ঠ ডেস্ক : ফেরি ও পল্টুন নির্মাণে ব্যাপক অনিয়ম খুঁজে পেয়েছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এসব ফেরি-পন্টুন নির্মাণে অদক্ষতা এবং নিম্নমানের কাজ করায় ১০০ কোটি টাকা অপচয়ের আশঙ্কাও দেখা দিয়েছে। প্রকল্প শেষ হওয়ার এক বছরের মাথায় ফেরি-পল্টুনগুলোতে মরিচা ধরা, পানি জমে থাকাসহ নানা ধরনের ত্রুটি দেখা দিয়েছে। ফলে এ ক্ষেত্রে অর্থের অপচয় হয়েছে বলে মনে করছে সংস্থাটি। বিআইডব্লিউটিসি’র জন্য রো রো ফেরি, রো রো পল্টুন, কে-টাইপ ফেরি, ইউটিলিটি টাইপ-১ ফেরি ও ইউটিলিটি টাইপ পন্টন নির্মাণ প্রকল্পে এসব অনিয়ম পাওয়া গেছে। সম্প্রতি প্রকাশিত প্রকল্পটির মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে এবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial