আফতাব উদ্দিন কলেজে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতা

ষ্টাফ রিপোর্টার :
‘তথ্য প্রযুক্তির যথার্থ ব্যবহারই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে’- এ বিষয়ের উপর মঙ্গলবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক বিতর্ক প্রতিযোগিতা আফতাব উদ্দিন কলেজে অনুষ্ঠিত হয়েছে। কলেজের রোভার স্কাউট ও সততা সংঘ যথাক্রমে এ বিতর্কের পক্ষে-বিপক্ষে অংশ নেয়।
প্রতিযোগিতায় পক্ষ দলে প্রতিযোগী ছিল দলনেতা মিঠুন শীল জিনাত বিনতে বাদশা ও আব্দুল্লাহ আল জুবায়ের। বিপক্ষে ছিল দল নেতা লাবনী আক্তার, মো. আজিজুল হক ও মরিয়ম আক্তার। পক্ষ দল বিপক্ষ দলের যুক্তিতর্কের কাছে পরাজিত হয়। বিজয়ী দলের নেতা লাবনী আক্তার শ্রেষ্ঠ বক্তা হন।
শেষে কলেজ অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, উপাধ্যক্ষ লুৎফর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক’র সহ সভাপতি খান আলমগীর, সদস্য খালেদা আক্তার হেনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। কলেজের সহকারী অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, সহকারী অধ্যাপক নিভাস কান্তি মজুমদার ও প্রভাষক সেলিনা আক্তার প্রতিযোগিতার বিচারক ছিলেন। সঞ্চালনা করেন দুপ্রকের সদস্য সিকদার চাঁন। সহযোগিতা করেন দুপ্রকের সদস্য দিপঙ্কর মাতা মিন্টু ও পিরোজপুর বিজ্ঞান ও বিতর্ক সংসদের সভাপতি কমলেশ মিস্ত্রি।
