প্রধান সূচি

Tuesday, February 28th, 2017

 

সারাদেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : জনজীবনে দুর্ভোগ

কন্ঠ রিপোর্ট : এক বাসচালকের যাবজ্জীবন কারাদন্ডাদেশের প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে এ ধর্মঘট। ধর্মঘটের কারণে দূরপাল্লাসহ আন্তঃজেলা এবং জেলার অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে জনজীবনে নেমে এসেছে নানা দুর্ভোগ। সোমবার রাতে রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক বৈঠকে ধর্মঘটের এ সিদ্ধান্ত নেয়া হয়। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক আব্দুর রহিম বক্স দুদু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করেবিস্তারিত পড়ুন


পাইকগাছার নির্বাহী অফিসার ফকরুল হাসানের সাথে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সাথে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি মোঃ আলাউদ্দীন গাজী, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ আশিষ রায় চৌধুরী মিন্টু, ক্রীড়া সম্পাদক মধুসুদন মন্ডল, দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, শ্যাম সুন্দর ভদ্র, দিপক মন্ডল, আজহারুল ইসলাম লাভলু প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসারকে প্রেসক্লাব পাইকগাছার ক্যালেন্ডার ও স্মরণিকা প্রদান করা হয়।


আফতাব উদ্দিন কলেজে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতা

ষ্টাফ রিপোর্টার : ‘তথ্য প্রযুক্তির যথার্থ ব্যবহারই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে’- এ বিষয়ের উপর মঙ্গলবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক বিতর্ক প্রতিযোগিতা আফতাব উদ্দিন কলেজে অনুষ্ঠিত হয়েছে। কলেজের রোভার স্কাউট ও সততা সংঘ যথাক্রমে এ বিতর্কের পক্ষে-বিপক্ষে অংশ নেয়। প্রতিযোগিতায় পক্ষ দলে প্রতিযোগী ছিল দলনেতা মিঠুন শীল জিনাত বিনতে বাদশা ও আব্দুল্লাহ আল জুবায়ের। বিপক্ষে ছিল দল নেতা লাবনী আক্তার, মো. আজিজুল হক ও মরিয়ম আক্তার। পক্ষ দল বিপক্ষ দলের যুক্তিতর্কের কাছে পরাজিত হয়। বিজয়ী দলের নেতা লাবনী আক্তার শ্রেষ্ঠ বক্তা হন। শেষে কলেজ অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, উপাধ্যক্ষবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল

ষ্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক মোঃ হান্নান খানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল একটি মামলার তদন্তের জন্য পিরোজপুরের ভান্ডারিয়ায় এসেছে। তদন্ত দলের সদস্যরা হলেন প্রসিকিউটর তাপস কান্তি বল ও তদন্ত অফিসার মোঃ বদরুল আলম। গতকাল মঙ্গলবার সকালে তারা ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের বাসিন্দা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ বালার দায়ের করা মামলার তদন্ত করেন। ওই গ্রামের মৃত নিরোধ চন্দ্র বালার ছেলে বিজয় কৃষ্ণ বালা ২০১৫ সালের ১৪ অক্টোবর পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যুদ্ধাপরাধ আইনে একটি মামলা করেন। বাদীর বাড়ির পাশের হেতালিয়া গ্রামের চার বাসিন্দার বিরুদ্ধে যুদ্ধাপরাধেরবিস্তারিত পড়ুন


অযৌক্তিক পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবি

কন্ঠ রিপোর্ট : জনগণের প্রত্যাশিত আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশব্যাপী ডাকা পরিবহন ধর্মঘট অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশবরেণ্য খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনকে সড়ক দুর্ঘটনায় হত্যার দায়ে ঘাতক বাসচালক জামির হোসেনের বিরুদ্ধে মানিকগঞ্জের আদালতের দেয়া রায়ের প্রতিবাদে গত ২৩ ফেব্রুয়ারি থেকে চুয়াডাঙ্গায়, রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় এবং সোমবার থেকে শরীয়তপুরে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এছাড়া সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে ঢাকার একবিস্তারিত পড়ুন


দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধিতে স্থগিতাদেশ

কন্ঠ ডেস্ক : গ্রাহক পর্যায়ে দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধিতে ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। গ্যাসের মূল্য বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের দ্বৈত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। একই সাথে গ্যাসের মূল্য বৃদ্ধিতে জারি করা বিজ্ঞপ্তিকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারি করেছেন আদালত। জ্বালানি মন্ত্রণালয়ের সচিব, বিইআরসির চেযারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মানব কল্যাণ কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কেএম লতিফ সুপার মার্কেটের মানব কল্যাণে প্রিয়জন আড্ডা অফিস কার্যালয়ে এ পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলনের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার সচিব হারুন অর রশিদ, ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষকবিস্তারিত পড়ুন


দেশের গানে গ্রীস মাতালেন মঠবাড়িয়ার ছেলে নাজমুল হক হাসিব

মঠবাড়িয়া প্রতিনিধি : গানে গানে প্রাণের ছোঁয়ায় গ্রীস মাতিয়ে তুললেন পিরোজপুরের মঠবাড়িয়ার নাজমুল হক হাসিব। স্বদেশ প্রেমকে বুকে ধারন করে মনোমুগ্ধকর দেশত্ববোধক গান গেয়ে হাজারো মানুষের মোন জয় করলেন মঠবাড়িয়ার হাসিব। হাসিব উপজেলার বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শাপলেজা ইউনিয়নের বুখইতলা বান্ধপপাড়া গ্রামের হামিদুল হক মোল্লার ছেলে। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস অমর একুশে উদ্যাপন ২০১৭ উপলক্ষে গ্রীসে গত রবিবার বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন ও দোয়েল একাডেমীর উদ্যোগে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দুতাবাস এথেন্স গ্রীসবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ


পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রমের শিক্ষনীয় বিষয় শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে বেসরকারী সংস্থা ‘উদ্দীপন’ এর উদ্যোগে “শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন” কার্যক্রমের শিক্ষনীয় বিষয় শেয়ারিং শীষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উদ্দীপন পিরোজপুর কার্যালয়ে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয়, শিশুসহ বিপদাপন্ন জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে পারিবারিক ও সামাজিক পর্যায়ে চলমান দুর্যোগ ঝুঁকিহ্রাস অনুশীলনগুলোতে জলবায়ু পরিবর্তন বিষয়টিকে অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে এই কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। জলবায়ু সক্ষমতা বৃদ্ধির কৌশল ও প্রক্রিয়াকে সমাজ, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসির মাধ্যমে শক্তিশালী করনের উদ্দেশে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সুশীল সমাজের প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial