প্রধান সূচি

পিরোজপুর কন্ঠ

 

পাইকগাছায় এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পাইকগাছা থেকে প্রথম প্রকাশিত অনলাইন পত্রিকা এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর নতুন বাজারস্থ কার্যালয় চত্ত্বরে আয়োজন করা হয় কেককাঁটা, ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা।এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,পাইকগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়রম্যান লিপিকা ঢালী, পাইকগাছা সাংবাদিক জোটের যুগ্ন আহবায়ক জি এম আসলাম হোসেন, সদস্য সচিব পলাশ কর্মকার, প্রেসক্লাব পাইকগাছা এর সহ-সভাপতি আ:আল-আমিন,বিস্তারিত পড়ুন


মঠবড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিক্সা চালকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে বাবুল হাওলাদার (৩৪) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিক অবস্থায় তিনি মারা যান। এক সন্তানের জনক বাবুল হাওলাদার উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে, রিক্সা চালক বাবুল হাওলাদার গত রবিবার জ্বরে অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানান। চিকিৎসায় কিছুটা সুস্থ্য হয়ে বাবুল গত বুধবার হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যান। ওই দিন রাতেই পুণরায় অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে হাসান মোল্লা (২২) নামে এক যুবককে দুই মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত হাসান মোল্লা উপজেলার সাপলেজা গ্রামের বাদল মোল্লার ছেলে। মঠবাড়িয়া থানার এস.আই জাফর আহম্মেদ জানান, উপজেলার সাপলেজা মডেল হাই স্কুলের ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল বখাটে হাসান মোল্লা। বুধবার বিকেলে ওই ছাত্রী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়ার কাছে অভিযোগ করলে তিনি থানা পুলিশকে অবহিত করেনবিস্তারিত পড়ুন


টাকা ও টোকেন বাণিজ্য এবং অহেতুক হয়রানীসহ নানা অভিযোগে

মোংলায় নৌ থানার ওসির বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

টাকা ও টোকেন বাণিজ্য এবং অহেতুক হয়রানীসহ নানা অভিযোগে মোংলার চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন শরিফের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে চিলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতাকালে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, নৌ থানার ওসি আবুল হোসেন শরিফ নিরীহ মানুষকে ক্রস ফায়ার ও ডাকাতির মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেন। এ ছাড়া মোংলা বন্দরে আগত দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজে কুকুর,বিড়াল সরবরাহ ও পাচারকারীদের প্রত্যক্ষ সহায়তা করছে। সুন্দরবনের গাছ পাচার,বন্যপ্রানী নিধন, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগে মাছ শিকারী চক্র এবং বন্দরের বানিজ্যিক জাহাজ কেন্দ্রিক চোরাকারবারীদের সঙ্গেবিস্তারিত পড়ুন


শরনখোলায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপার গ্রেফতার

বাগেরহাটে শরণখোলায় মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় ওই মাদরাসা সুপার ইলিয়াস হোসেন জোমাদ্দার (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইলিয়াস হোসেন শরণখোলা উপজেলার খোন্তাকাটা রাফেজিয়া ইবতেদায়ী মাদরাসার সুপার এবং একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের গফফার জোমাদ্দারের ছেলে। মামলা সূত্রে জানাযায়, ৮ আগস্ট মাদরাসার লাইব্রেরীতে নিয়ে ৫ম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন ইলিয়াস হোসেন। ওই শিক্ষার্থীকে বিষয়টি মা-বাবাকে না জানানোর জন্য ভয় দেখায়। পরে শিশুটির রক্তক্ষরণ হয়। পরে ১৯ আগস্ট রাতে নির্যাতিত ছাত্রীর পিতা বাদী হয়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ে স্মৃতিচারণ নিয়ে মুক্তিযোদ্ধাদের আলোচনা

পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে “বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ”- বিষয়ে স্মৃতিচারণ নিয়ে মুক্তিযোদ্ধাদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিবা শাখার ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের সঙ্গে এ সংক্রান্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। এসময় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দন মাঝি, সহকারি শিক্ষক অসীম কুমার পাল, কাজী নূরুল আমীন ও বিটিভির জেলা প্রতিনিধি এস.এম পারভেজ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এসময় শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধকালীন ৯নং সেক্টরের রনাঙ্গনের স্মৃতি, বঙ্গবন্ধুর জীবনি ও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বিষদ ব্যাখ্যা করেনবিস্তারিত পড়ুন


সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা ২ মণ গলদা চিংড়ি জব্দ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বিভিন্ন খালে বিষ দিয়ে শিকার করা প্রায় ২ মণ গলদা চিংড়িসহ একটি মোটরসাইকেল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকা থেকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে ভোর রাত ৪টার দিকে পাঁচ রাস্তার মোড় থেকে মোটরসাইকেলসহ চিংড়িগুলো জব্দ করা হয়। এ সময় সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ ওয়াদুদ আকন উপস্থিত ছিলেন। জব্দকৃত চিংড়ি কেরোসিন দিয়ে উপজেলা পরিষদ ক্যাম্পাসে মাটি চাপা দেয়া হয়েছে। জব্দকৃত চিংড়ির মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। মোটরসাইকেল চালক জাহিদুল মৃধা জানান, সাউথখালীর উত্তর তাফালবাড়ি গ্রামেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ছিনতাই করে পালানোর সময় ৪ ছিনতাইকারী আটক

পাইকগাছা পৌর সদরে ছিনতাই করে পালানোর সময় ৪ ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আদালতের পিছনে শিক্ষক মিজানুর রহমানের নিকট থেকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে। পাইকগাছা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ শীল, মৃন্ময় ঢালী, প্রতীমা মন্ডল ও দেলুটির কালিনগর কলেজের ছাত্রী তিথি রায় প্রাইভেট পড়ে উপজেলা নির্বাচন অফিসের সামনের সামনে ৩ রাস্তার মোড়ে পৌছালে ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় ছিনতাইকারী পৌরসভার ৯নং ওয়ার্ড বাতিখালী গ্রামের বিভূতি বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস (১৯), ৮নং ওয়ার্ডের হারুনার রশিদের ছেলে আরাফাত রশিদ মীম (১৯), ৪নং ওয়ার্ড সরলবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপিত

বাল্য বিবাহ নিরোধ দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মরত মহিলা কর্মী ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। এসময় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার বাল্য বিবাহ নিরোধে ব্যাপকবিস্তারিত পড়ুন


কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কাউখালীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্তর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরিফুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাউখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সোবাহান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial