প্রধান সূচি

পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপিত

বাল্য বিবাহ নিরোধ দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মরত মহিলা কর্মী ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। এসময় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার বাল্য বিবাহ নিরোধে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করছেন। আমরা কোন অবস্থাতেই বাল্য বিবাহ হতে দেব না। এ ধরনের কোন ঘটনার খবর পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করতে হবে এবং জনসচেতনতা সৃষ্টিতে সবাই একযোগে কাজ করে যাব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial