Sunday, October 13th, 2019
পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপিত
বাল্য বিবাহ নিরোধ দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মরত মহিলা কর্মী ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। এসময় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার বাল্য বিবাহ নিরোধে ব্যাপকবিস্তারিত পড়ুন
কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কাউখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্তর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরিফুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, কাউখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সোবাহান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
Ôনিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করিÕ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রবিবার সকালে ইন্দুরকানীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দুস্থ/ অসহায়ত ব্যক্তিদের জন্য নির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আ’লীগেরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বাল্য বিবাহ নিরোদ দিবস উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন
Ôশেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই স্লোগনকে সামনে রেখে ইন্দুরকানীতে বাল্য বিবাহ নিরোদ দিবস উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল গফ্ফার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাতবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের বাস্তবায়নে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসা মাল্টিপারপাস বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রাঙ্গনে “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝূঁকি হ্রাস করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। এ উপলক্ষে র্যলি, আলোচনা সভা ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহরা প্রদর্শণ করা হয়। সভায় ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়উন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায় বাস চাপায় ব্যবসায়ী নিহত
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রবিবার সকালে ভাণ্ডারিয়া- বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাথর বাড়ির সামনের সড়কে মো. নুরুজ্জামান সুমন (৩৫) নামের ভাণ্ডারিয়া পপুলার রোডের এক কসমেটিক্স ব্যবসায়ী নিহত হয়েছে। জানাগেছে, উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের খান বাড়ির আব্দুল মালেক খানের ছেলে সুমন সকাল সাতটার দিকে ফুটপাত থেকে পায় হেটে স্থানীয় ফায়ার সার্ভিস লাগোয়া তার ভগ্নিপতির বাসা থেকে বাজারে আসছিল এসময় বিপরিত দিক থেকে ঈগল পরিবহন (ঢাকা মেট্রো-ব -১৫১১৭৪) ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে দ্রুত গতিতে চালানোর ফলে পাথর বাড়ির সামনে বাসে চাপা পড়ে সুমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায় জেলে রফিকুল হত্যার আসামী মান্নান গ্রেফতার
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের এনায়েত খার ব্রিজ সংলগ্ন পোনা নদীতে মাছ শিকারের জন্য চরগড়া পাতাকে কেন্দ্র করে জেলে মান্নান অপর জেলে রফিকুলকে নৌকা থেকে নদীতে ফেলে দেয়। পরে রফিকুলের লাশ উদ্ধার করে ডুবুরিদল। এ বিষয়ে মৃতের বাবা মোতালেব ওই দিন রাতেই মান্নানকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বরিশাল থেকে মান্নানকে গ্রেফতার করে রবিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারীতে চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে প্রফুল্ল মন্ডল ও সাধারণ সম্পাদক পদে মুক্তিযোদ্ধ রনজিত কুমার বাড়ৈ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। রবিবার বিকাল ৩ টায় খাসেরহাট বাজারে এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। সম্মেলনে চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল ম-লের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. হেমায়েত উদ্দিন ভূইয়া, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলেবিস্তারিত পড়ুন
ভিডিও কনফারেন্সের মাধ্যমে শরণখোলায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাগেরহাটের শরণখোলার তিনটি বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১০টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আশ্রয় কেন্দ্রগুলো উপকূলবাসীকে উপহার দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন ফিতা কেটে নামফলক উন্মোচন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ সরকার, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মহিলা দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা ইসতিয়াক, আশ্রয়কেন্দ্র নির্মানের ঠিকাদার গোলাম মোস্তফা মধু। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ কুমার জানান,বিস্তারিত পড়ুন
পাইকগাছার গদাইপুর সুপারির হাট জমে উঠেছে
পাইকগাছার গদাইপুর সুপারির হাট জমে উঠেছে। উপজেলার স্থানীয় এ সব হাট-বাজারে প্রচুর পরিমাণে সুপারি বিক্রি হচ্ছে। এ বছর সুপারির ফলন খুব বেশি ভাল হয়নি। তবে দাম আশানারূপ। এখন সুপারির ভরা মৌসুম চলছে। ফলে বাগান মালিক খুচরা ও পাইকারী বিক্রেতারা সুপারি ক্রয়-বিক্রয় নিয়ে ব্যস্ত রয়েছে। সুপারি বাংলাদেশের একটি অর্থকারী ফসল। সুপারি স্থানীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাড়িয়েছে। সুপারি কাঁচা, শুকনা, মজানো-ভিজা পান পাতা দিয়ে মুড়িয়ে খিলি বানিয়ে খাওয়া হয়। সুপারি ছাড়া পানের পূর্ণতার কথা ভাবা যায় না। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সুপারি ব্যবহার হয়। অনেকের আবার শুধু সুপারি খাওয়ার অভ্যাসবিস্তারিত পড়ুন
