প্রধান সূচি

Saturday, October 26th, 2019

 

শেরে বাংলার ১৪৭তম জন্মবার্ষিকী পালিত

বাংলার অবিসংবাদিত নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠির সাতুরিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেরে বাংলার ১৪৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সাতুরিয়া শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট ও সাতুরিয়া ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজের আয়োজনে এ উপলক্ষে শনিবার সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া কারিগরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সমাবেশ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার। বিশিষ্ট লেখক-গবেষক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম প্রধান বক্তা হিসেবে টেলিবিস্তারিত পড়ুন


শেরে বাংলাকে অনুসরণ করতে হলে আত্মোৎসর্গের রাজনীতিতে ফিরে আসতে হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, শেরে বাংলাকে অনুসরণ করতে হলে আত্মোৎসর্গের রাজনীতিতে ফিরে আসতে হবে। পচন ধরা অবক্ষয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সৃজনশীল এবং গুণগতমানের রাজনীতিকে পুনরুদ্ধার করতে হবে। রাজনীতি হতে হবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সারা দেশের মানুষের কল্যাণের রাজনীতি। রাজনীতি এমন হবে না যে আমি নেতা, আমি জমিদার আর সব মানুষ প্রজা। সে রাজনীতির দিন শেষ হয়ে গেছে। শনিবার সকালে রাজধানীর শেরে বাংলার মাজার চত্বরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা জাতীয় সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলন-এরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এ উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু চত্তর থেকে এক বিশাল র‌্যালী বের হয়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহনে এ র‌্যালীটি জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সমাজ সেবক নজরুল ইসলাম বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদবিস্তারিত পড়ুন


এক দেশে দুই নিয়ম !

মোংলা বন্দরে হচ্ছে শতভাগ পণ্য পরিক্ষা

দেশের বিভিন্ন বন্দর থেকে আমদানী-রপ্তানী পণ্যে মাত্র ১০ ভাগ র‌্যান্ডডাম সিলেকশনের মাধ্যমে কাস্টমস কাইক পরিক্ষণ করলেও মোংলা বন্দরের জন্য রয়েছে ভিন্ন নিয়ম। মোংলা বন্দরে আসা পণ্য শতভাগ পরিক্ষা করায় এ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১০ ভাগ পণ্য পরিক্ষার নির্দেশনা মানছে না মোংলা বন্দর কাস্টমস হাউজ। এতে করে মোংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেয়ায় দেশের আমদানী রপ্তানী বাণিজ্যে পিছিয়ে পড়ার পাশাপাশি বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ তথা সরকার। চট্টগ্রাম বন্দর, ঢাকা আইসিডি, পানগাও, বেনাপোল স্থলবন্দরসহ দেশের সকল আন্তর্জাতিক বন্দর থেকে ব্যবসায়ীরা আমদানী ওবিস্তারিত পড়ুন


চিতলমারীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। চিতলমারী থানা পুলিশের উদ্যোগে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় দিবসটি উদযাপিত হয়। শনিবার সকাল ১০ টায় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে থানা সেমিনার হলে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন


কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত 

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’। এই স্লোগানকে সামনে রেখে  জেলার কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ শনিবার উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি নজরুল ইসলাম, ওসি (তদন্ত) তরিকুল ইসলাম। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।


মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘জঙ্গী, মাদক প্রতিকারে-জনতা, পুলিশ এক কাতারে’ এ শ্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে থানা পুলিশের আয়োজনে থানা চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সভায় অফিসার ইনচার্জ আ. জ. ম. মাসুদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, অধ্যক্ষ আজিম-উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’- এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের নাজিরপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে নাজিরপুর থানার আয়োজনে একটি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। পরে সকাল ১০টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে কমিউনিটি পুলিশিং কমিটির নেতা, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার সহ¯্রাধিক লোক অংশগ্রহণ করেন। নাজিরপুর থানার অফিসার ইনচার্জবিস্তারিত পড়ুন


মোংলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ শ্লোগানের মধ্য দিয়ে মোংলায় নানা আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আ. সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন প্রমুখ। সন্ধ্যায় থানা চত্বরে সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

ভান্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে শনিবার কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।  ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী- সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে শনিবার স্থানীয় শহীদ মিনার চত্তর থেকে একটি র‌্যালিটি বের হয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ওসি এস. এম. মাকসুদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ওসি (তদন্ত) ফরিদ হোসেন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial