প্রধান সূচি

Saturday, October 26th, 2019

 

মোংলায় স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের

মোংলার হলদিবুনিয়ায় এক স্কুল শিক্ষিকাকে লাঞ্চিতের ঘটনায় এলাকার দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মোংলা থানায় মামলা দায়ের পর পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে শনিবার আদালতে প্রেরণ করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোংলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের দিলিপ হালদার ও প্রতিবেশী রবিন মল্লিক পরিবারের মধ্যে বছর দু’য়েক আগে থেকে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলে আসছিল। সরকারি ভূমি জরিপকারীসহ চিলা ও চাঁদপাই ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রথম দফায় এ বিরোধ মিমাংসা করে দেন। কিন্তু এতে রবিন মল্লিকের মনোপুত না হওয়ায় এ দ্বন্দ্ব থেকে যায় দু’পরিবারের মধ্যে। স্থানীয় ক্যাথলিক মিশনেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ

ঢাকার মহাসমাবেশে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলার ৬৭টি সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষক শনিবার বেলা ১১ টায় ১০ মিনিট ক্লাস বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাউখালী শাখার সভাপতি জানান, গত ২৩ অক্টোবর ঢাকায় শিক্ষকদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলায় জড়িতের শাস্তির দাবিতে সারাদেশের মতো কাউখালীর শিক্ষকরাও এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।


স্বরূপকাঠীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে স্বরূপকাঠী উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বরূপকাঠী (নেছারাবাদ) থানা পুলিশের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে স্বরূপকাঠি পৌর  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে মিলিত হয়। সেখানে আলোচনা সভায়  বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার প্রমুখ।


লিটন সভাপতি ॥ মহিদুল সম্পাদক

শরণখোলা প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ইসমাইল হোসেন লিটন সভাপতি (দৈনিক জাগরণ) ও মহিদুল ইসলাম সাধারণ সম্পাদক (দৈনিক কালের কন্ঠ) নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ক্লাবের ১৬ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মিজানুর রাকিব (আমাদের সময়), যুগ্ম-সাধারণ সম্পাদক এমাদুল হক শামীম (সংবাদ), কোষাধ্যক্ষ মনিরুজ্জামান আকন (সময়ের খবর), প্রচার-প্রকাশনা-দপ্তর সম্পাদক সাবেরা ঝর্ণা (মানবকন্ঠ)। কার্যনির্বাহী সদস্য- বাবুল দাস (যুগান্তর), আসাদুজ্জামান মিলন (নিউবিস্তারিত পড়ুন


বিপু মোল্লা সভাপতি ॥ ইমরুল সম্পাদক

বাগেরহাটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাগেরহাট জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮টি পদে দুটি প্যানেলের মোট ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে সভাপতি পদে মো. আবু জাফর মোল্লা বিপু ৪৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আবু নাইম পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. ইমরুল কায়েস ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. বনি আমিন পেয়েছেন ৪১ ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. জিল্লুর রহমান শাহিন, সহ- সভাপতি পদেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial