লিটন সভাপতি ॥ মহিদুল সম্পাদক
শরণখোলা প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত
বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ইসমাইল হোসেন লিটন সভাপতি (দৈনিক জাগরণ) ও মহিদুল ইসলাম সাধারণ সম্পাদক (দৈনিক কালের কন্ঠ) নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ক্লাবের ১৬ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মিজানুর রাকিব (আমাদের সময়), যুগ্ম-সাধারণ সম্পাদক এমাদুল হক শামীম (সংবাদ), কোষাধ্যক্ষ মনিরুজ্জামান আকন (সময়ের খবর), প্রচার-প্রকাশনা-দপ্তর সম্পাদক সাবেরা ঝর্ণা (মানবকন্ঠ)। কার্যনির্বাহী সদস্য- বাবুল দাস (যুগান্তর), আসাদুজ্জামান মিলন (নিউ নেশন), নজরুল ইসলাম আকন (ভোরের পাতা), শহিদুল ইসলাম (বনাঞ্চল) ও আমিনুল ইসলাম সাগর (ভোরের দর্পণ)।
