প্রধান সূচি

পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এ উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু চত্তর থেকে এক বিশাল র‌্যালী বের হয়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহনে এ র‌্যালীটি জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সমাজ সেবক নজরুল ইসলাম বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুদ্দিন, আওয়ামী লীগের জেলা যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক কাজী জাহাঙ্গির আলম, কলেজ শিক্ষক জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সাংবাদিক হাসিবুল ইসলাম প্রমুখ।

পরে এ দিবস উপলক্ষে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব ও কাউখালী থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক  (ক্রেস্ট) প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial