প্রধান সূচি

মোংলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ শ্লোগানের মধ্য দিয়ে মোংলায় নানা আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯।

শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আ. সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন প্রমুখ। সন্ধ্যায় থানা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial