প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে হাসান মোল্লা (২২) নামে এক যুবককে দুই মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত হাসান মোল্লা উপজেলার সাপলেজা গ্রামের বাদল মোল্লার ছেলে।

মঠবাড়িয়া থানার এস.আই জাফর আহম্মেদ জানান, উপজেলার সাপলেজা মডেল হাই স্কুলের ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল বখাটে হাসান মোল্লা। বুধবার বিকেলে ওই ছাত্রী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়ার কাছে অভিযোগ করলে তিনি থানা পুলিশকে অবহিত করেন এবং সন্ধ্যায় হাসানকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসের আদালতে হাজির করলে তিনি বখাটে হাসান মোল্লাকে দুই মাসের কারাদন্ডাদেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial