প্রধান সূচি

মঠবড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিক্সা চালকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে বাবুল হাওলাদার (৩৪) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিক অবস্থায় তিনি মারা যান। এক সন্তানের জনক বাবুল হাওলাদার উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানাগেছে, রিক্সা চালক বাবুল হাওলাদার গত রবিবার জ্বরে অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানান। চিকিৎসায় কিছুটা সুস্থ্য হয়ে বাবুল গত বুধবার হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যান। ওই দিন রাতেই পুণরায় অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসলে কর্তব্যরত চিকিৎসক ডেঙ্গু আক্রন্ত বাবুল হাওলাদারকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial