প্রধান সূচি

পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ে স্মৃতিচারণ নিয়ে মুক্তিযোদ্ধাদের আলোচনা

পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে “বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ”- বিষয়ে স্মৃতিচারণ নিয়ে মুক্তিযোদ্ধাদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিবা শাখার ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের সঙ্গে এ সংক্রান্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।

এসময় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দন মাঝি, সহকারি শিক্ষক অসীম কুমার পাল, কাজী নূরুল আমীন ও বিটিভির জেলা প্রতিনিধি এস.এম পারভেজ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এসময় শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধকালীন ৯নং সেক্টরের রনাঙ্গনের স্মৃতি, বঙ্গবন্ধুর জীবনি ও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বিষদ ব্যাখ্যা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial