পিরোজপুর কন্ঠ
বাগেরহাটে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
বাগেরহাটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সাথে বন্ধুকযুদ্ধে খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে জেলার রামপাল উপজেলার খুলণা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে নিয়ে আসলে সেখানে কামালের মৃত্যু হয়। রামপাল থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। নিহত মোস্তফা কামাল ওরফে মিনা কামাল রূপসা উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে এবং রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং যুবলীগের নেতা ছিলেন। কামালেরবিস্তারিত পড়ুন
আসন্ন ঈদ-উল-আযহা
আবারও সংক্রমণের ঝুঁকি
করোনাভাইরাস যে হারে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তাতে এখনো নিশ্চিত করে বলা যায় না, আসলে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি। তবে এই ভাইরাস নিয়ে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের সামনে রয়েছে তাতে ধারণা করা যায়, আমরা এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা যে অবস্থানে এখনো রয়েছি, যদি এ ভাইরাসের সংক্রমণের লাগাম জনসচেতনতা ও আইনি কঠোরতা মাধ্যমে টেনে ধরতে না-পারি তাহলে হয়তো এই ক্রমবর্ধমান অবনতির চূড়ান্ত পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন পরিসংখ্যান থেকে তেমনটিই উঠে আসছে। সংক্রমণের হার বিবেচনায় সরকার আক্রান্ত এলাকাগুলোকে তিনটি জোনে বিভক্তবিস্তারিত পড়ুন
গবাদিপশুর ক্রেতা-বিক্রেতাদের মধ্যসত্ত্বলোভী, অযৌক্তিক ও বেআইনি জুলুমের হাত থেকে বাঁচাতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে গবাদিপশুর ক্রেতা-বিক্রেতাদের মধ্যসত্ত্বলোভী, অযৌক্তিক ও বেআইনি জুলুমের হাত থেকে বাঁচাতে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়স্থ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে তার দপ্তর কক্ষে অনলাইনে গবাদিপশু কেনা-বেচা এবং বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে পরিবহণ সংক্রান্ত এক অনলাইন সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকারসহ সকল বিভাগীয় কমিশনার এবং বিভাগীয়বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সাহসি পদক্ষেপে দেশ আজ সমৃদ্ধির পথে : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরি নেতৃত্ব ও সাহসি পদক্ষেপে দেশ আজ অগ্রগতি ও সমৃদ্ধির পথে । সামাজিক সমৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে পরিবেশ উন্নয়ণ, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তলাবিহীন দেশকে তিনি বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসাবে তৈরী করতে সক্ষম হয়েছেন। শেখ হাসিনা সরকার প্রকৃত জনবান্ধব সরকার। বৃহস্পতিবার সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ সভাকক্ষে বুলবুল ও আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারবিস্তারিত পড়ুন
নেছারাবাদে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত
নেছারাবাদ উপজেলায় নতুন করে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলার ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার ১১ জন কর্মকর্তা কর্মচারি রয়েছেন। এছাড়া কৃষি ব্যাংক ডুবি শাখার একজন কর্মকর্তা, উপজেলা কৃষি বিভাগের একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ওই তেরজনের শরীরে কোভিড ১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় চিকিৎসক, ব্যাংক, পুলিশ, এনজিও কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৯ জনে। সব মিলিয়ে উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন এবং একজন মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।বিস্তারিত পড়ুন
কাউখালীতে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ
পিরোজপুরের কাউখালীর পাচঁটি ইউনিয়নে কর্মরত ১৮ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে এসব সাইকেল বিতরণ করেন। ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টনসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কাউখালী উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়নবিস্তারিত পড়ুন
চিতলমারীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
বাগেরহাটের চিতলমারীতে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সেমিনার হলে সামাজিক দূরুত্ব বজায় রেখে শিক্ষার্থীদের হাতে এ শিক্ষাবৃত্তির চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন নবলোক পরিষদের পরিচালক নিরীক্ষা এম. শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার অরুপ কুমারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বুধবার বিকালে তাসমিমা ভিলা মিলনায়তনে জেপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্যদের এক মতবিনিয়ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা জেপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম এর সভাপতিত্বে দলের লক্ষ্য এবং আদর্শ সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ও পৌর জেপির উপদেষ্টা মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ¦ল তালুকদার, উপজেলা জেপির মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, পৌর জেপি’র আহবায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, সদস্য সচিব আহসানুলবিস্তারিত পড়ুন
অগ্রণী ব্যাংক লকডাউন
কাউখালীতে দুই কর্মকর্তার করোনা শনাক্ত
পিরোজপুরের কাউখালীতে অগ্রণী ব্যাংকের দু’জন কর্মকর্তা করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় এবং করোনা সংক্রমণ রোধ ও গ্রাহকদের সুরক্ষায় ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে উত্তর বাজারে অবস্থিত ওই ব্যাংকের শাখাটিতে লাল পতাকা উত্তোলন করে লকডাউন ঘোষণা করে। কাউখালী অগ্রণী ব্যাংক লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা।তিনি জানান, অগ্রণী ব্যাংক কাউখালী শাখায় কর্মরত দুইজন কোভিড–১৯ রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। এ কারণে ওই শাখার গ্রাহকসহ কর্মরত সবার সুরক্ষা ও করোনা সংক্রমণ ঝুঁকিরোধে এই লকডাউন করা হয়েছে। এ ছাড়া কাউখালী ইউনিয়ন ভুমি অফিসসহ আরো ৫জন কোভিড– ১৯ রোগীবিস্তারিত পড়ুন
আনোয়ার হোসেন মঞ্জুর শোক প্রকাশ
কাউখালী ইউপি চেয়ারম্যান মিলটনের মায়ের মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের মা লুৎফুন নাহার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে রেখে যান। বুধবার দুপুরে তার বাসভবনে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যু হয়। মরহুমার কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদ আছর প্রথম জানাজা এবং ছোট বিড়ালজুড়ি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের মা লুৎফুন নাহারের মৃত্যুতে জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এম,পি এবংবিস্তারিত পড়ুন
