ভান্ডারিয়ায় ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বুধবার বিকালে তাসমিমা ভিলা মিলনায়তনে জেপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্যদের এক মতবিনিয়ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা জেপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম এর সভাপতিত্বে দলের লক্ষ্য এবং আদর্শ সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ও পৌর জেপির উপদেষ্টা মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ¦ল তালুকদার, উপজেলা জেপির মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, পৌর জেপি’র আহবায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, জাতীয় যুবসংহতি উপজেলা আহবায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, পৌর যুবসংহির আহবায়ক নাসির উদ্দিন দুলাল সরদার, পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার,ইউপি সদস্য মো. শাহিন হাওলাদার, মো. শহিদুল ইসলাম, মো. সাকায়েত হোসেন, আব্দুল মালেক হাওলাদার প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জেপি’র যুগ্ন আহবায়ক মো. মাহাবুবুল হক খোকন মৃধা, জেপি নেতা ও ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.তানভির হোসেন বাবু তালুকদার, জেপি নেতা আনোয়ার হোসাইন, মো. দুলাল মল্লিক, মো. সেন্টু মোল্লা, জামাল উদ্দিন লিটন, পৌর কাউন্সিলর, মো.সিদ্দিকুর রহমান, হারুন অর রশিদ, ফাতেমা আক্তার, বেবী আক্তার, মঞ্জু রানী সিংহ, জেপির মহিলা পার্টির উপজেলা সাধারণ সম্পাদক সালমা আক্তার, মহিলা নেত্রী ইউপি সদস্য মাহিনুর রুবী ও সাবেক পারভিন আক্তার সহ জেপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও সকল ইউনিয়নের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভাণ্ডারিয়ায় দীর্ঘদিন পরে হলেও দলের মূল্যায়ণ অনুযায়ী নেতৃত্বের পরিবর্তন করে নতুন ভাবে জাতীয়পার্টি জেপি’র উপজেলা, পৌর এবং জেপির অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটি গঠন করায় দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলামকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় বক্তারা আরও বলেন, আনোয়ার হোসেন মঞ্জু এমপি দীর্ঘ ৩৫ বছরের মধ্যে ১৮বছর বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করে আসছেন। তিনি যখন বাংলাদেশের যোগাযোগ মন্ত্রণালয়ের দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন তখন ভাণ্ডারিয়া এবং দক্ষিণাঞ্চল ছাড়াও সমগ্র দেশের যোগাযোগ ব্যাবস্থায় অভূতপূর্ব উন্নয়ন স্বাধীত হয়েছে। তাছাড়াও তিনি যে সকল মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালন করেছেন সকল ক্ষেত্রে স্বচ্ছতার সহিত দ্বায়িত্ব পালন করেছেন। জাতীয়পার্টি জেপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসি। আনোয়ার হোসেন মঞ্জু এমপি তার দীর্ঘ রাজনীতিতে সব সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের গুরুত্ব দিয়ে আসছেন। শুধু তাই নয় বর্তমানে বৈশ্বিক উচ্চ পর্যায়ের নোভেল করোনা ভাইরাস সংক্রামন (কভিড-১৯) প্রাদুর্ভাব পরিস্থিতি মোকাবেলায় তার প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে তার নির্বাচনী এলাকা ১২৮, পিরোজপুর-২ আসনের ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং পর পর তিন বার মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে। সংগঠনটির মাধ্যমে ব্যাক্তিগত অর্থায়নে অসহায় দুঃস্থদের মাঝে প্রতি বছর শীতবস্ত্র, শাড়ি, লুঙ্গি ছাড়াও দরিদ্রদের আর্থিক সহায়তা, ঔষধসহ চিকিৎস্যা সামগ্রী প্রদান অব্যাহত রেখেছেন। তাই ভাণ্ডারিয়া সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল প্রতিকূল অবস্থা মোকাবেলা করে তার হাতকে শক্তিশালি করতে উপজেলা থেকে শুরু করে গ্রামীণজনপদের তৃণমূল পর্যায়ের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।
