প্রধান সূচি

Wednesday, July 8th, 2020

 

ভান্ডারিয়ায় ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় বুধবার বিকালে তাসমিমা ভিলা মিলনায়তনে জেপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্যদের এক মতবিনিয়ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা জেপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম এর সভাপতিত্বে দলের  লক্ষ্য এবং আদর্শ সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ও পৌর জেপির উপদেষ্টা মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ¦ল তালুকদার, উপজেলা জেপির মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, পৌর জেপি’র আহবায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, সদস্য সচিব আহসানুলবিস্তারিত পড়ুন


অগ্রণী ব্যাংক লকডাউন

কাউখালীতে দুই কর্মকর্তার করোনা শনাক্ত

পিরোজপুরের কাউখালীতে অগ্রণী ব্যাংকের  দু’জন কর্মকর্তা করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় এবং করোনা সংক্রমণ রোধ ও গ্রাহকদের সুরক্ষায় ব্যাংকটি লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে উত্তর বাজারে অবস্থিত ওই ব্যাংকের শাখাটিতে লাল পতাকা উত্তোলন করে লকডাউন ঘোষণা করে। কাউখালী অগ্রণী ব্যাংক লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা।তিনি জানান, অগ্রণী ব্যাংক কাউখালী শাখায় কর্মরত দুইজন কোভিড–১৯ রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। এ কারণে ওই শাখার গ্রাহকসহ কর্মরত সবার সুরক্ষা ও করোনা সংক্রমণ ঝুঁকিরোধে এই লকডাউন করা হয়েছে। এ ছাড়া কাউখালী ইউনিয়ন ভুমি অফিসসহ আরো ৫জন কোভিড– ১৯ রোগীবিস্তারিত পড়ুন


আনোয়ার হোসেন মঞ্জুর শোক প্রকাশ

কাউখালী ইউপি চেয়ারম্যান মিলটনের মায়ের মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের মা লুৎফুন নাহার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে রেখে যান। বুধবার দুপুরে তার বাসভবনে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যু হয়। মরহুমার কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদ আছর প্রথম জানাজা এবং ছোট বিড়ালজুড়ি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের মা লুৎফুন নাহারের মৃত্যুতে জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এম,পি এবংবিস্তারিত পড়ুন


রাস্তা সহ হুমকির মুখে কৃষকের ফসলি জমি

বাগেরহাটের খানপুরে নিষিদ্ধ ড্রেজারে ভু-গর্ভ থেকে বালু উত্তোলন

বাগেরহাটের খানপুরে নিষিদ্ধ ড্রেজারে ভু-গর্ভ থেকে চলছে বালু উত্তোলন, এতে হুমকির মুখে সরকারী রাস্তা ও গরীব কৃষকের ফসলি জমি। উপজেলা উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও প্রশাসনকে বৃদ্ধাগুলি দেখিয়ে আত্নঘাতি স্যালো মেশিন দিয়ে অবাদে চলছে এই বালু উত্তোলন। এ ব্যাপারে প্রতিকারের লক্ষে গত রবিবার বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগ দের পক্ষে উত্তর খানপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্লার পুত্র আলফাজ মোল্লা। আলফাজ মোল্লার লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর খানপুর গ্রামের সরকারী পুকুর এলাকায় স্থানীয় মৃত. ওহিদ শেখের পুত্র জামাল শেখ উত্তর খানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাফিজুরবিস্তারিত পড়ুন


সহজ শর্তে ঋন ও আর্থিক অনুদানের দাবিতে বাগেরহাটে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে করোনা ভাইরাসের মহামারিতে ক্ষতিগ্রস্থ কিন্ডার গার্টেন স্কুলগুলো আর্থিক অনুদান ও সহজ শর্তে ঝণের দাবিতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার বেলা এগারোটা থেকে ১২টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাবের সামনে সংগঠনটি এই কর্মসূচি পালন করে। শারীরিক দুরত্ব বজায় রেখে বাগেরহাটের ৯টি কিন্ডার গার্টেনের প্রায় শতাধিক শিক্ষক ওই অবস্থান কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচি শেষে তারা দশ দফা দাবি সংবলিত একটি স্বারকলিপি বাগেরহাটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। সংগঠনটি সারাদেশে একই সময়ে এই অবস্থান কর্মসূচি পালন করেছে। কর্মসূচি চলাকালে কিন্ডার গার্টেন প্রধানরা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন


প্রতিপক্ষের মারধরে আহত শিশু হোসাইনের অবস্থা আশঙ্কাজনক ॥ আসামীরা বেপরোয়া

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দিন কাটাচ্ছে বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় আহত শিশু  হোসাইন শেখ (১৩)। হামলার ২৫ দিন পার হলেও দাপটের সাথে এলাকায় ঘূরে বেড়াচ্ছে হামলাকারীরা। উল্টো আহত হোসাইনের পরিবারকে হুমকী ধামকী দিচ্ছেন মামলা তুলে নেওয়ার জন্য। মামলার এতদিন পরেও মূল আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শিশু হোসাইনের চাচা ও মামলার বাদী মোঃ আবু তালেব শেখ। মামলার বাদী মো. আবু তালেব শেখ বলেন, ১৩ জুন বিকেলে বাজার থেকে আশার পথে পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের আনোয়ার শেখ, আউলিয়া ওরফে জাবেদ শেখ, রফিক শেখসহ কয়েকজন আমারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আম্ফানে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে হাইব্রিড ধান বীজ বিতরণ

বাগেরহাটে আম্ফানে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সুলতানপুর জনকল্যাণ সংস্থা চত্বরে পেট্রোকেম এ্যাগ্রো-ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে এ ধানবীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এসময় প্রেট্রোকেম বাংলাদেশের ডেপুটি সেলস ম্যানেজার  মো. আব্দুল হান্নান,  আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাকিরুল ইসলাম, ফিল্ড এগ্রোনোমিস্ট মো. সাইফুল ইসলাম, সিনিয়র মার্কেটিং অফিসার মো. জসিম সরদার, সুলতানপুর জনকল্যাণ সংস্থার সভাপতি শেখ ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমপানে ক্ষতিগ্রস্থ সুলতানপুরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিপুল পরিমান নকল ঔষধ জব্দ

বাগেরহাটে গবাদিপশুর বিপুল পরিমান নকল ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। নকল ঔষধ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে রাখার অপরাধে গোবিন্দ চক্রবর্ত্তী নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সাথে সাথে বাগেরহাট শহরের দশানীস্থ সাবেক কচুয়া পট্টীতে অবস্থিত দুই রুমের নকল ঔষধ তৈরীর কারখানাটিকে সিলগালা করা হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এ আদেশ দেন। এসময় বাগেরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপারভাইজার এমডি মেহেদী আফজাল পল্লব উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত গোবিন্দ চক্রবর্ত্তী বাগেরহাট শহরের সুরেশ চক্রবর্ত্তীর ছেলে এবং টিএস এ্যাগ্রোভেট নামক গবাদিপশুর ঔষধবিস্তারিত পড়ুন


আর্থিক ক্ষতিতে বেতন বন্ধের উপক্রম পৌর কর্মচারীদের

মোংলা বন্দরে পৌর ট্রাক টার্মিনাল বন্ধে শত শত ট্রাকের জট

মোংলা বন্দরের শিল্প এলাকার বিভিন্ন কলকারখার মালামাল পরিবহণকারী গাড়ী পার্কিংয়ের জন্য বন্দরের নিজস্ব জমিতে নির্মিত পৌর ট্রাক টার্মিনালটি হঠাৎ বন্ধ করে দেয়ায় ভোগান্তী বেড়েছে বন্দরের শিল্প এলাকা জুড়ে। ফলে বিভিন্ন ফ্যাক্টরীগুলোর গাড়ী এখন রাখতে হচ্ছে রাস্তার দু’পাশে। এতে রাস্তা সংকুচিত হয়ে পড়ায় অন্যান্য যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার আশংকাও বেড়েই চলেছে। রাস্তার উপর ও পাশে গাড়ী রাখায় রাস্তাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে গত মাসের ৭ তারিখ পৌর ট্রাক টার্মিনালটি বন্ধ করে দেয়ায় শিল্প এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও হাইওয়ের টোল আদায়কৃত টার্মিনাল বন্ধের নিদের্শনা থাকলেও ভুলবিস্তারিত পড়ুন


পাইকগাছায় তাসখেলার টাকা ও সরঞ্জমসহ সাত জুয়াড়ী আটক

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাসখেলার টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়াড়ী কে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের বুধবার দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিট্রেড আদালতে প্রেরন করা হয়েছে। জানা যায়, পাইকগাছা থানার এস. আই অনিষ মন্ডলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ারের আবুজারের লীজ ঘেরের বাসা থেকে তাস, টাকা ও জুয়ার সরঞ্জামসহ সাত জুয়াড়ীকে আটক করে। আটককৃতরা হলো দেবদুয়ার গ্ৰামের আজিজ মোল্লার ছেলে রাসেদ, জামাল সরদারের ছেলে সাইদ, হাকিম সরদারের ছেলে রাসেল, লতিফ গাজীর ছেলে মোজাত আলী, ইউনুস সরদারের ছেলে মুক্তাজুল, খোকন গাজীরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial