প্রধান সূচি

Wednesday, July 8th, 2020

 

মন্দির ভাঙ্গাসহ ধর্মীয় বিষয়ে ফেসবুকে মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুরের নাজিরপুরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এক ব্যক্তি এবং উপজেলা ভূমি অফিসের মধ্যে বিরোধের জেরে ফেসবুকে ধর্মীয় উষ্কানি দিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পিরোজপুর জেলা কমিটি। আজ বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসু জানান, নাজিরপুর উপজেলার দীঘিরজান বাজারের কাছে কিছু জমির মালিকানা দাবী নিয়ে জনৈক মনিন্দ্রনাথ মজুমদার উপজেলা ভূমি অফিসের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। গত ৬ জুলাই উপজেলা ভূমি অফিসের লোকজন সরকারি জমির উপর নির্মিত একটি বেড়া উচ্ছেদ করে। এ সময়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

পিরোজপুরে যুব সংগঠন স্টেইজ ফর ইউথ ইন পিরোজপুর এর উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। পিরোজপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আজ বুধবার দুপুরে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ দিনব্যাপী এ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial