প্রধান সূচি

পিরোজপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

পিরোজপুরে যুব সংগঠন স্টেইজ ফর ইউথ ইন পিরোজপুর এর উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। পিরোজপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আজ বুধবার দুপুরে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ দিনব্যাপী এ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial