প্রধান সূচি

নেছারাবাদে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত

নেছারাবাদ উপজেলায় নতুন করে ১৩ জনের দেহে  করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলার ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার ১১ জন কর্মকর্তা কর্মচারি রয়েছেন। এছাড়া কৃষি ব্যাংক ডুবি শাখার একজন কর্মকর্তা, উপজেলা কৃষি বিভাগের একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ওই তেরজনের শরীরে কোভিড ১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় চিকিৎসক, ব্যাংক, পুলিশ, এনজিও কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৯ জনে। সব মিলিয়ে উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন এবং একজন মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।

ইসলামি ব্যাংক মিয়ারহাট শাখার ম্যানেজার আবু জাফর খান বলেন, রিপোর্ট পাওয়ার পরপরই তারা ওই ব্যাংকের শাখা লকডাউন ঘোষণা করেছেন। আগামী ১৮ তারিখ পর্যন্ত তাদের শাখাটি লকডাউন থাকবে।

এদিকে করোনা সংক্রমন ঝুঁকির মধ্যেও শারীরিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মানছেনা অনেক মানুষ। মাস্ক ছাড়াই অবাধে চলাফেরা করছে তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial