প্রধানমন্ত্রীর সাহসি পদক্ষেপে দেশ আজ সমৃদ্ধির পথে : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরি নেতৃত্ব ও সাহসি পদক্ষেপে দেশ আজ অগ্রগতি ও সমৃদ্ধির পথে । সামাজিক সমৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে পরিবেশ উন্নয়ণ, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তলাবিহীন দেশকে তিনি বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসাবে তৈরী করতে সক্ষম হয়েছেন। শেখ হাসিনা সরকার প্রকৃত জনবান্ধব সরকার।
বৃহস্পতিবার সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ সভাকক্ষে বুলবুল ও আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার কেবল প্রধানমন্ত্রীই নন তিনি জাতির অভিভাবকও। তিনি মায়ের ভূমিকায় দেশের বড় বড় দুর্যোগ সহ যেকোন সমস্যায় মানুষের পাশে দাড়াচ্ছেন।
মন্ত্রী আরো বলেন, বৈশ্বিক করোনা মোকাবিলায় আমলা, রাজনীতিক যাকে যেভাবে পারছেন কাজে লাগাচ্ছেন। শিখেয়েছেন করোনা থেকে বাচার শিষ্ঠাচার। করোনা দুর্যোগে তিনি মানুষকে খাদ্য সহায়তা করে যাচ্ছেন। পাশাপাশি আবার কর্মহীন মানুষদের সাময়িক কষ্ট দূরিকরনে নগদ অর্থ বিতরণ করেছেন ডিজিটাল ব্যাংকি পদ্ধতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরি নেতৃত্ব ও সাহসি পদক্ষেপ কার্যত দেশকে এই অগ্রগতি ও সমৃদ্ধির পথে নিয়ে গেছে।
নেছারাবাদে বুলবুল ও আম্ফানে ক্ষতিগ্রস্থ উপজেলার ১৯৪ জন মানুষের মাঝে ২৪০ বান্ডিল ঢেউ টিন ও ৭ লাখ ২০ হাজার টাকা বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।
