Thursday, July 30th, 2020
প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের কারণে দুর্যোগের মধ্যেও দেশে কোন আকাল হয়নি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের কারণে করোনাভাইরাস, ঘূর্ণিঝড় আম্পান, বন্যাসহ এত দুর্যোগের মধ্যেও দেশে কোন আকাল হয়নি। ধারাবাহিক দুর্যোগ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ‘বেষ্ট ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে পরিনত হয়েছেন। তার নেতৃত্বে করোনা, বন্যা ও দুটি ঘূর্ণিঝড়সহ (আম্পান ও বুলবুল) মোট ৫টি দুর্যোগ আমাদের সরকার একসঙ্গে মোকাবেলা করছে। বৃহস্পতিবার বরিশালে করোনাকালীন পরিস্থিতিতে বরিশাল বিভাগের সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এ অনুষ্ঠানে বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর ও বরগুনারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
বাগেরহাটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সাথে বন্ধুকযুদ্ধে খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে জেলার রামপাল উপজেলার খুলণা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে নিয়ে আসলে সেখানে কামালের মৃত্যু হয়। রামপাল থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। নিহত মোস্তফা কামাল ওরফে মিনা কামাল রূপসা উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে এবং রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং যুবলীগের নেতা ছিলেন। কামালেরবিস্তারিত পড়ুন
