প্রধান সূচি

প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের কারণে দুর্যোগের মধ্যেও দেশে কোন আকাল হয়নি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের কারণে করোনাভাইরাস, ঘূর্ণিঝড় আম্পান, বন্যাসহ এত দুর্যোগের মধ্যেও দেশে কোন আকাল হয়নি। ধারাবাহিক দুর্যোগ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ‘বেষ্ট ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে পরিনত হয়েছেন। তার নেতৃত্বে করোনা, বন্যা ও দুটি ঘূর্ণিঝড়সহ (আম্পান ও বুলবুল) মোট ৫টি দুর্যোগ আমাদের সরকার একসঙ্গে মোকাবেলা করছে।
বৃহস্পতিবার বরিশালে করোনাকালীন পরিস্থিতিতে বরিশাল বিভাগের সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এ অনুষ্ঠানে বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর ও বরগুনার জেলার প্রায় ১৭০ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট্রের এ আর্থিক অনুদানের চেক বরিশাল সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় বিতরণ করা করা হয়।
মন্ত্রী আরও বলেন, দেশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এটা কারো একক প্রচেষ্টায় হয়নি। সাংবাদিকসহ সকল শ্রেণী-পেশার মানুষের সম্মিলিত চেষ্টায় দেশ কাংক্ষিত অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। তিনি হতাশা প্রকাশ করে বলেন, দেশের দুর্নীতির সঙ্গে অনেক প্রভাবশালীরা জড়িত। তারা কোন দলের নয়। যখন যে দল ক্ষমতায় থাকে তারা সে দলের সঙ্গে মিশে যান। সুবিধাবাদী ওই দুর্নীতিবাজদের চিহিৃত করার মহান দায়িত্ব পালন করছেন সাংবাদিক সমাজ। তাদের গঠনমমূলক সংবাদকে বর্তমান সরকার সব সময় সাধুবাদ জানায়।
চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শেখ মামনুর রশিদ, সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মতিউর রহমান তালুকদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি এস. এম. ইকবাল, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ঝালকাঠীর সাংবাদিক আক্কাস সিকদার, বরগুনার ফেরদৌস খান ইমন।
সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সুশান্ত ঘোষ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial