Thursday, August 13th, 2020
কাউখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জুম কনফারেন্সের মাধ্যমে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার পিরোজপুরের কাউখালীতে এই কর্মসূচির উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা,উপজেলা সহকারী কমিশনার(ভুমি)রফিকুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া,কাউখালী থানার ও.সি(তদন্ত) রেজাউল করীম রাজিবসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এনজিও, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।বিস্তারিত পড়ুন
মোংলা বন্দরে আনা আমদানী নিষিদ্ধ ৪ কন্টেইনার পোস্তদানা জব্দ
মিথ্যা ঘোষণা দিয়ে মোংলা বন্দরে আনা আমদানী নিষিদ্ধ ৪ কন্টেইনার পোস্তদানা জব্দ করেছে মোংলা কাস্টমস হাউস। গোপন সংবাদ এবং কাস্টমসের গোয়েন্দা রির্পোট অনুযায়ী বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে কাস্টমস কর্তৃপক্ষ মোংলা বন্দরের ২ নম্বর কন্টেইনার ইয়ার্ডে থাকা ৪টি কন্টেইনার আমদানীকারক প্রতিনিধি, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন প্রতিনিধি, শিপিং এজেন্ট প্রতিনিধি, বাগেরহাট চেম্বার অব কমার্স এর প্রতিনিধি এবং মোংলা বন্দরের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই কন্টেইনারগুলো ওপেন করেন। এ সময় দেখা যায় সেগুলোর মধ্যে ঘোষণা বর্হিভূত পণ্য আনা হয়েছে। ২০ ফুট দৈর্ঘ্যরে এই ৪টি কন্টেইনারে ফুটবল, টেনিস বল ও স্নো-স্প্রে আনার ঘোষণা ছিল আমদানীকারক প্রতিষ্ঠানের। আমদানীকারকেরাবিস্তারিত পড়ুন
ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয় …মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর জন্য নয় বরং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।” বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর রমনাস্থ মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন : আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার জন্য বারবার ষড়যন্ত্র করা হয়। ১৯৬৯ সালেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক আটক
বাগেরহাটের মোরেলগঞ্জে নামাজ পড়তে যাওয়ার সময় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় মূল ঘাতক হাসিব সরদার (২২)কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কচুয়া উপজেলা সদরের থানা এলাকা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ হাসিবকে আটক করে। এর আগে বুধবার মারগিবের নামাজ পড়তে মসজিদে ওঠার সময় সুপারি ব্যবসায়ী মফিজুল ইসলাম সরদারকে হত্যা করে পালিয়ে যায় হাসিব ও তার সহযোগিরা। আটক হাসিব সরদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় হত্যা কান্ডের খবর শুনে আমরা ওই এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন
মোংলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাটের মোংলায় সাড়ে সাত’শ গ্রাম গাঁজাসহ মো. হাবিবুর গাজী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর গাজীকে আটক করে মোংলা থানা পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক হাবিবুর সাতক্ষীরার আশাশুনি থানার বড়দাল গ্রামের মো. মানিক গাজীর ছেলে। সে মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে চাকুরি করেন। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত’শ গ্রাম গাঁজাসহ মো:বিস্তারিত পড়ুন
জাহাজে চুরি করা চার চোরকারবারীকে আটক
মোংলা সমুদ্র বন্দরে থাকা কার্গো জাহাজ থেকে পাচার হওয়া দুই মণ রশি এবং ব্যাটারীসহ চার চোরকারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) গভীর রাতে মোংলা শহরতলীর কানাইনগর-গুচ্ছগ্রাম এলাকার নিয়ামত হাওলাদারের বাড়ীতে অভিযান চালিয়ে চোরাকাবারীদে আটকসহ রশি ও ব্যাটারী উদ্ধার করে মোংলা থানা পুলিশ। আটককৃতরা হলেন, নিয়ামত হাওলাদার, তরিকুল ব্যাপারী, সিজার খান ও সিরাজ শিকদার। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, কার্গো জাহাজ থেকে রশি ও ব্যাটারি চুরির ঘটনায় জাহাজ মালিকের অভিযোগের প্রেক্ষিতে আমরা রশি ও ব্যাটারিসহ চার চোরাকারবারীকে আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতেবিস্তারিত পড়ুন
বাগেরহাটের মোড়েলগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
বাগেরহাটের মোড়েলগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মফিজুল সরদার (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি বুধবার রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কিচমত গড়ঘাটা গ্রামে ঘটেছে। পুলিশ আসামী আটকে ওই এলাকায় অভিযান শুরু করেছে। বৃহষ্পতিবার লাশের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ হাওলাদার ও নিহত মফিজুলের ভাই তাইজুল সরদার বরাত দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সময়ে মফিজুল সরদার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে মসজিদে রওনা হয়। মসজিদের নিকট আগে থেকে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা মফিজুলকে পিছন দিক থেকে ছুরিকাঘাতবিস্তারিত পড়ুন
বাগেরহাট পোষ্ট অফিস থেকে টাকা চুরি
বাগেরহাটে পোষ্ট অফিস থেকে প্রতিনিয়ত টাকা চুরির ঘটনা ঘটছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ নিরব। সিসি ক্যামেরা লাগানো থাকলেও তা অকেজো উল্লেখ করে গ্রাহকদের হয়রানী করার অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে একটি পক্ষ পোষ্ট অফিসের সাথে সংশ্লিষ্ট কতিপয় লোক এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে জানিয়েছে। বুধবার সকালে শহরতলীর সোনাতলা গ্রামের সুমন শেখের স্ত্রী খাদিজা বেগম বাড়ী থেকে টাকা নিয়ে রিক্সা যোগে ব্যাংকে যায়। ওখানে নেমে রিক্সাভাড়া দেওয়ার পর পোষ্ট অফিসে টাকা রাখতে গিয়ে ভীড় দেখে সেখানের এক কর্মচারীকে বই লিখতে দিয়ে ২০ মিনিট বসে অপেক্ষা করেন। একটু পরে দেখেনবিস্তারিত পড়ুন
