বাগেরহাটে জেলা বিএনপির স্মারকলিপি প্রদান
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী’র অংশ হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের হাতে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, সহ-সভপতি এডভোকেট আব্দুল হাই, সহ-সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী রবি, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, জেলা বিএনপি নেতা এডভোকেট আব্দুল মান্নান, আসাফুদৌল্লাহ জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু, যুবদল নেতা জাহিদুল ইসলাম শান্ত, মহিলা দলের যুগ্ম আহবায়ক সাহিদা আক্তার, মহিলা দল নেত্রী শিরিনা আক্তার, তাসলিমা বেগমসহ দলীয় নেতারা।
