প্রধান সূচি

বাগেরহাটে শেখ হেলাল উদ্দীন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বাগেরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেরা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের আয়োজনে শনিবার রাতে শহরের মেগনীতলা এলাকায় এ টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তুষার ও রাজু জুটিবদ্ধভাবে খেলে ২-০ সেটে সদর উপজেলার হুমাউন ও মামুনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন মানি নগদ ১৫ হাজার টাকা তুলে দেন। টুর্ণামেন্টের রানার্সআপ হুমাউন ও মামুন জুটি পায় ১০ হাজার টাকা।

এসময় বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল বাকি তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সদর উপজেলা তাঁতী লীগের আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব রফিকুল ইসলাম মুকুল, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাগীর হোসেন মিঠু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসি উপস্থিত ছিলেন। খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা। বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ বাকি তালুকদার এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial