প্রধান সূচি

পিরোজপুরে শিক্ষক কর্মচারী ফেডারেশনের বিশেষ সভা

পিরোজপুরে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা শাখার উদ্যোগে বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পিরোজপুর মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার রায়, পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি ও মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মিয়া মো. কাদিরুল মুকতাদির, মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ও তুষখালী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ। এসময় জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গত জানুয়ারী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠান সমূহকে এমপিওভুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রেক্ষিতে জেলার সকল নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কি করনীয় আছে সে বিষয়ক আলোচনা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial