প্রধান সূচি

পিরোজপুরে জাসদ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

বাংলাদেশ জাসদ ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জ্যোতি বিকাশ সিকদার স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করেন নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক। এর আগে শনিবার বিকেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা কাউন্সিলের মাধ্যমে মো. হাসনাইন আহম্মেদ ও মো. নেছার উদ্দিনকে যথাক্রমে সভাপতি ও সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষনা করেন। পরবর্তীতে নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।

নবগঠিত এ কমিটিতে আরো যারা আছেন তারা হলেন, সহ-সভাপতি (৫ জন)- মোঃ ফুয়াদ শেখ, কাজী শিহাব উদ্দিন শুভ, মোঃ রাকিব শেখ, মোঃ আলী আহম্মেদ, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ মিলন আহম্মেদ, সহ-সম্পাদক (৫ জন) মোঃ রাসেল খলিফা, শংকর দেবনাথ, অনুপ কুমার, মোঃ ইমরান শেখ এবং মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আহম্মেদ রানা। এছাড়া প্রচার সম্পাদক আকাশ ডাকুয়া, দপ্তর সম্পাদক হৃদয় দাস, সহ-দপ্তর সম্পাদক সুজন রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইশতিয়াক আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ভীম জয়, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ রাহাতুল ইসলাম রাহাত, স্কুল বিষয়ক সম্পাদক চপল বিশ্বাস, সমাজ সেবা সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক চঞ্চল বিশ্বাস এবং সদস্য (৯ জন) মোঃ হালিম হাওলাদার, রাজিব দাস, শান্ত ডাকুয়া, অভি মজুমদার, আমিনুল ইসলাম, নূরজাহান, সানজিদা আক্তার স্বর্ণা, মোঃ মেহেদী হাসান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial