Sunday, February 18th, 2018
পিরোজপুরে জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি প্রদান
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের সাজা দেয়ার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে পিরোজপুর জেলা বিএনপি। রবিবার দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোঃ মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, জেলা আইনজীবিবিস্তারিত পড়ুন
মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম গাছ
মুকুলে মুকুলে ছেয়ে গেছে পিরোজপুরের আম গাছ। জেলায় বানিজ্যিকভাবে তৈরীকৃত কিছু আম বাগানসহ রাস্তার পাশে, মাঠের পাশে, বাড়ির আঙ্গিনায়, বিভিন্ন অফিস-আদালত এলাকায় রোপিত বিভিন্ন জাতের প্রচুর আম গাছ রয়েছে। ইতিমধ্যে প্রায় শতভাগ গাছে ব্যাপক মুকুল এসেছে। ফাগুনের শুরুতেই মুকুলে ছেয়ে গেছে এ অঞ্চলের হাজার হাজার আম গাছ। মুকুলে ছেয়ে যাওয়া আম গাছ গুলোতে বিরাজ করছে এক দৃষ্টি নন্দন দৃশ্য। ইতিমধ্যে আবার অনেক গাছে মুকুল থেকে গুটি গুটি আমও বের হচ্ছে। পরিবেশ অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করছে বিষেশজ্ঞরা।
রাষ্ট্রপতির কাছে জেলা ছাত্র ইউনিয়নের স্মারকলিপি প্রদান
রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেছে পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়ন। পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে রবিবার এ স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার দুপুর ১২টায় ছাত্র ইউনিয়নের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিটি জেলা প্রশাসকের পক্ষ থেকে গ্রহণ করেন নেজারত ডেপুটি কালেক্টর খান মাসুম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সভাপতি শান্তনু হালদার, সহ-সভাপতি কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী, সদস্য অভিক বসু প্রমূখ। উল্লেখ্য, বিভিন্ন বাম ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্র জোটেরর কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রবিবার সারাদেশ থেকে রাষ্ট্রপতির বরাবর ৬ দফাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিএনপির গণ স্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন
বিএনপি’র চেয়ারপারর্সন বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলার স্বরূপকাঠি পৌর বিএনপি কর্তৃক আয়োজিত গণ স্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দোকানে বসে ছোট পরিসরে স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আনিছুজ্জামান এ গণ স্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন। বেগম জিয়ার মুক্তির দাবীতে এমনভাবে গণ স্বাক্ষর কর্মসূচীর কারণ জানতে চাইলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আনিছুজ্জামান বলেন, আমরা এর পূর্বে ঘটা করে একটা শান্তিপূর্ন সভার আয়োজন নিয়েছিলাম। তখন পুলিশি ঝামেলায় তা আর হয়ে ওঠেনি। তাই এমন পরিস্থিতি হয়েছে। তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত বেগম জিয়ারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় চলছে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
ভান্ডারিয়া হাসপাতাল মাঠে আগামী ২২শে ফেব্রুয়ারী থেকে টানা দেড় মাস (৪৫ দিন) চলবে শিল্প ও বাণিজ্য মেলা। আর এই প্রথমবারের মত ভান্ডারিয়ায় শিল্প ও বাণিজ্য মেলার ডামাঢোল বাজায় ভান্ডারিয়াসহ পার্শবর্তী উপজেলাগুলোর মানুষের মধ্যেও এক ধরনের উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। কারণ ঢাকার বাইরে গ্রামীণ জনপদে এই প্রথম শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। স্থান পাবে সাতক্ষিরা, খুলনা, বরিশাল, ঝালকাঠি ছাড়াও পিরোজপুর, ভান্ডারিয়াসহ উপকূলীয় দক্ষিণ জনপদের ক্ষুদ্র শিল্পীদের শিল্প শৈলী। মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে গত ১০/১২দিন ধরে ৩০/৩৫জন মানুষ মেলা প্রাঙ্গনে স্টল তৈরির কাজ করছে। মেলা প্রাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাসদ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
বাংলাদেশ জাসদ ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জ্যোতি বিকাশ সিকদার স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করেন নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক। এর আগে শনিবার বিকেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা কাউন্সিলের মাধ্যমে মো. হাসনাইন আহম্মেদ ও মো. নেছার উদ্দিনকে যথাক্রমে সভাপতি ও সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষনা করেন। পরবর্তীতে নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। নবগঠিত এ কমিটিতে আরো যারা আছেন তারা হলেন, সহ-সভাপতি (৫ জন)- মোঃ ফুয়াদ শেখ, কাজী শিহাব উদ্দিন শুভ, মোঃ রাকিববিস্তারিত পড়ুন
পিরোজপুরে শিক্ষক কর্মচারী ফেডারেশনের বিশেষ সভা
পিরোজপুরে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা শাখার উদ্যোগে বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পিরোজপুর মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার রায়, পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি ও মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মিয়া মো. কাদিরুল মুকতাদির, মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ও তুষখালী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ। এসময় জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গতবিস্তারিত পড়ুন
বাগেরহাটে শেখ হেলাল উদ্দীন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত
বাগেরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেরা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের আয়োজনে শনিবার রাতে শহরের মেগনীতলা এলাকায় এ টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তুষার ও রাজু জুটিবদ্ধভাবে খেলে ২-০ সেটে সদর উপজেলার হুমাউন ও মামুনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন মানি নগদ ১৫ হাজার টাকা তুলে দেন। টুর্ণামেন্টের রানার্সআপ হুমাউন ও মামুন জুটি পায় ১০ হাজার টাকা। এসময় বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জেলা বিএনপির স্মারকলিপি প্রদান
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী’র অংশ হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের হাতে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, সহ-সভপতি এডভোকেট আব্দুল হাই, সহ-সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী রবি, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, জেলা বিএনপি নেতা এডভোকেট আব্দুল মান্নান, আসাফুদৌল্লাহ জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
