প্রধান সূচি

এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবীতে মানববন্ধন

চলতি বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরিক্ষার সময়সূচি পরিবর্তনের দাবীতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শনিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়াদী কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এইচএসসি-২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন, তানজীল আহমেদ শুভ, গার্গী চ্যাটার্জী, সৌরভ দাস ও হাফিজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, প্রতিবছর এইচএসসি পরীক্ষার সময়সূচিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে বন্ধ থাকতো। এবছর পরীক্ষার রুটিনে বাংলা দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, কৃষি, ইসলাম শিক্ষা, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান বিষয়ে পরীক্ষার আগে কোন বন্ধ নেই। আমরা গুরুত্বপূর্ন বিষয়ে পরীক্ষার আগে বন্ধ দিয়ে নতুন সময়সূচি দেওয়ার দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, আগমী ২ এপ্রিল ২০১৮ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial