Saturday, February 17th, 2018
এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবীতে মানববন্ধন
চলতি বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরিক্ষার সময়সূচি পরিবর্তনের দাবীতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়াদী কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এইচএসসি-২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন, তানজীল আহমেদ শুভ, গার্গী চ্যাটার্জী, সৌরভ দাস ও হাফিজুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, প্রতিবছর এইচএসসি পরীক্ষার সময়সূচিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে বন্ধ থাকতো। এবছর পরীক্ষার রুটিনে বাংলা দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, কৃষি, ইসলাম শিক্ষা, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান বিষয়ে পরীক্ষার আগে কোন বন্ধ নেই। আমরা গুরুত্বপূর্ন বিষয়ে পরীক্ষারবিস্তারিত পড়ুন
বানেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
পিরোজপুর সদর উপজেলার বানেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক। বিদ্যলয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দীন গাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম. এম. মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল মুন্তাকিম, উপজেলা শিক্ষা অফিসার সিকদার অতিকুর রহমান জুয়েল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সতীস চন্দ্র মন্ডল, পৌর কাউন্সিলর মুহাম্মদ নজরুল ইসলাম শিকদার, হুলারহাট মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. আলমগীরবিস্তারিত পড়ুন
বর্তমান সরকার বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল … শেখ হেলাল এমপি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে সুশিক্ষিত জাতির উপর। এর প্রধান ভিত্তি হলো মান সম্মত শিক্ষা। মান সম্মত শিক্ষার জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে বিশ্বের বুকে এখন উন্নয়নের রোল মডেল। শনিবার সন্তোষপুর ইউনিয়নের চরকচুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও চিতলমারী উপজেলা চত্ত্বরে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদানসহ পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হেলালবিস্তারিত পড়ুন
কাঁকড়া রেনু সংকটের আশংকা
প্রজনন মৌসুমে কাঁকড়া শিকার অব্যাহত
নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবন ও বন সংলগ্ন নদ-নদীতে প্রজনন মৌসুমে ডিমওয়ালা কাঁকড়া শিকার অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত এই মানগ্রোভ বন থেকে কাঁকড়া আহরণ করা হচ্ছে। সুন্দরবন হচ্ছে শিলা কাঁকড়ার অন্যতম প্রজনন ক্ষেত্র। এই বন থেকে ছোট কাঁকড়া আহরণ করে তা কাঁকড়া হ্যাচারীতে বড় করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। প্রজননকালীন সময়ে এভাবে কাঁকড়া শিকার চলতে থাকলে কাঁকড়ার রেনু সংকট সৃষ্টি হতে পারে। এর ফলে অর্থনৈতিক ভাবে উজ্বল সম্ভাবনায় মৎস্য সম্পদ কাঁকড়া অচিরেই বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন মৎস্য বিশেষজ্ঞরা। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এসময় সুন্দরবনেরবিস্তারিত পড়ুন
রাড়ুলী বাঁকা ঘোষ পাড়ায় শ্বশান কালী পূজা ও নামযজ্ঞ অনুষ্ঠিত
পাইকগাছার রাড়ুলী বাঁকা ঘোষপাড়ায় শ্বশান কালী পূজা ও অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শ্বশান কালী পূজা অনুষ্ঠিত হয়। শুক্রবার মহানামযজ্ঞের অধিবাস শুরু মধ্যদিয়ে অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ শনিবার শেষ হয়। শ্বশান কালী পূজা অনুষ্ঠানে রাতে রাড়–লী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অশোক কুমার অধিকারী পূজা কমিটির সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূজা কমিটির সভাপতি নকুল ঘোষ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ব্রজন ঘোষ, প্রশান্ত ঘোষ, রিপন পাল, বিশ্বজিৎ সরকার, পরেশ ঘোষ, অলোক ঘোষ, প্রশান্ত ঘোষ, সুদেব ঘোষ প্রমুখ। আগামীবিস্তারিত পড়ুন
সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত করা হোক
সুন্দরবন বিশ্ব ঐতিহ্য। বাংলাদেশ সহ ভারতের প্রকৃতির স্বর্গ জীব বৈচিত্রে ভরপুর বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবন। সুন্দরবন বাংলার গর্ব, বিশ্বের গৌরব। জগৎসেরা ও জীব বৈচিত্রের আধার এই বন বাঙালী জাতির গর্ব। বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের একমাত্র আবাসভূমি এই সুন্দরবন। জাতিসংঘের ইউনেস্কো কমিশন ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর সুন্দরবনকে ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য এলাকা হিসাবে ঘোষনা করে। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির পর থেকে এই সুন্দরবন নিয়ে প্রকৃতিপ্রেমী সহ বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল প্রাকৃতিক বন সুন্দরবন। বাংলাদেশ ও ভারতের মধ্যে সুন্দরবনের মোট আয়তন ১০ হাজার ২বিস্তারিত পড়ুন
