পিরোজপুরে এইচএসসি পরীক্ষা শুরু
সারাদেশের ন্যায় পিরোজপুরে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরু হওয়ার আগেভাগেই প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে ভিড় করতে দেখা গেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের।
এ বছর জেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ৩৭টি কেন্দ্রে ১১ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে এইচএসসি’র ১৬টি কেন্দ্রে ৭ হাজার ১৭৭ জন, আলিম ৮টি কেন্দ্রে ১ হাজার ৪৬০ জন এবং ভোকেশনাল/বিএনটি ১৩টি কেন্দ্রে ২ হাজার ৮৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
Please follow and like us:
« কাউখালীতে ওষুধের দোকানে অভিযান : জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) হিজরা সস্প্রদায়ের জীবন মান উন্নয়নে পিরোজপুরে ‘কিক অফ মিটিং’ অনুষ্ঠিত »
