প্রধান সূচি

পিরোজপুরে এইচএসসি পরীক্ষা শুরু

সারাদেশের ন্যায় পিরোজপুরে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরু হওয়ার আগেভাগেই প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে ভিড় করতে দেখা গেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের।
এ বছর জেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ৩৭টি কেন্দ্রে ১১ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে এইচএসসি’র ১৬টি কেন্দ্রে ৭ হাজার ১৭৭ জন, আলিম ৮টি কেন্দ্রে ১ হাজার ৪৬০ জন এবং ভোকেশনাল/বিএনটি ১৩টি কেন্দ্রে ২ হাজার ৮৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial