হিজরা সস্প্রদায়ের জীবন মান উন্নয়নে পিরোজপুরে ‘কিক অফ মিটিং’ অনুষ্ঠিত
হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে পিরোজপুরে এ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি শীর্ষক ‘কিক অফ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারী সংস্থা আত্ম-সহায়তা কর্মসূচি’র আয়োজনে এ মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। সভাপতিত্ব করেন আত্ম-সহায়তা কর্মসূচি’র (এসএইচপি) নির্বাহী পরিচালক হাসনে আরা হক।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাকিল সরোয়ার, প্রকল্প সমন্বয়ক বিপ্লব রায়, রাজনীতিবিদ জাকির হোসেন, প্রকল্পর কর্মকর্তা বাহাউদ্দিন আহমেদ, রবিন চাকসহ হিজড়া প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতা, মানবধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এসএইচপি’র প্রোজেক্ট ম্যানেজার মর্তুজা জুয়েল।

অনুষ্ঠানে বক্তারা হিজড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার দাবি জানান। তারা বলেন, এই ধরণের উদ্যোগ সমাজে বৈষম্য দূর করতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি নাটক মঞ্চস্থ হয়।
আত্ম-সহায়তা কর্মসূচি প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রি প্রেস আনলিমিটেড এর সহায়তায় এবং আর্টিকেল-১৯ এর তত্ত¡াবধানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
