প্রধান সূচি

Thursday, June 26th, 2025

 

বাগেরহাটে ৪টি বিদেশী পিস্তল ও গুলিসহ ১১জন আটক : মাইক্রোবাস জব্দ

বাগেরহাটের মোল্লাহাটে ৪টি বিদেশী পিস্তল ও গুলিসহ ১১জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে এদের আটক করা হয়। ঢাকা মেট্রো চ-১৫-৬৭৭০ নম্বরের একটি মাইক্রোবাস ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্লাশি করে ৪টি ৭.৬২ মি. মি. চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস, (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১),বিস্তারিত পড়ুন


আহবায়ক তুষার : সদস্য সচিব মাসুদ

পিরোজপুর জেলা যুবদলের পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা

পিরোজপুর জেলা যুবদলের পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত কেন্দ্রীয় দপ্তর সেল তেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত পুর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে আহবায়ক (ভারপ্রাপ্ত) হিসেবে কামরুজ্জামান তুষার এবং সদস্য সচিব হিসেবে এমদাদুল হক মাসুদই রয়েছেন। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৩জনকে যুগ্ম আহবায়কের পদ দেওয়া হয়েছে। বাকী অন্য সকলকেবিস্তারিত পড়ুন


হিজরা সস্প্রদায়ের জীবন মান উন্নয়নে পিরোজপুরে ‘কিক অফ মিটিং’ অনুষ্ঠিত

হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে পিরোজপুরে এ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি শীর্ষক ‘কিক অফ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারী সংস্থা আত্ম-সহায়তা কর্মসূচি’র আয়োজনে এ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। সভাপতিত্ব করেন আত্ম-সহায়তা কর্মসূচি’র (এসএইচপি) নির্বাহী পরিচালক হাসনে আরা হক। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাকিল সরোয়ার, প্রকল্প সমন্বয়ক বিপ্লব রায়, রাজনীতিবিদ জাকির হোসেন, প্রকল্পরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এইচএসসি পরীক্ষা শুরু

সারাদেশের ন্যায় পিরোজপুরে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরু হওয়ার আগেভাগেই প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে ভিড় করতে দেখা গেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের। এ বছর জেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ৩৭টি কেন্দ্রে ১১ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে এইচএসসি’র ১৬টি কেন্দ্রে ৭ হাজার ১৭৭ জন, আলিম ৮টি কেন্দ্রে ১ হাজার ৪৬০ জন এবং ভোকেশনাল/বিএনটি ১৩টি কেন্দ্রে ২ হাজার ৮৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial