কাউখালীতে ওষুধের দোকানে অভিযান : জরিমানা
পিরোজপুরের কাউখালীতে ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে হাসপাতাল রোড ও শিয়ালকাঠি চৌরাস্তা এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে হাসপাতাল রোডের মাহাফুজ মেডিকেল হলের মালিক মো. মিজানকে ৩ হাজার টাকা এবং চৌরাস্তা এলাকায় খান ফার্মেসীর আসাদুজ্জামানকে ৫ হাজার জরিমানা করা হয়।
এ সময় পিরোজপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক রাহুল কৃষ্ণ রায় উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনি সিকদার গ্রেপ্তার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে এইচএসসি পরীক্ষা শুরু »
