Wednesday, June 25th, 2025
কাউখালীতে ওষুধের দোকানে অভিযান : জরিমানা
পিরোজপুরের কাউখালীতে ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে হাসপাতাল রোড ও শিয়ালকাঠি চৌরাস্তা এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে হাসপাতাল রোডের মাহাফুজ মেডিকেল হলের মালিক মো. মিজানকে ৩ হাজার টাকা এবং চৌরাস্তা এলাকায় খান ফার্মেসীর আসাদুজ্জামানকে ৫ হাজার জরিমানা করা হয়। এ সময় পিরোজপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক রাহুল কৃষ্ণ রায় উপস্থিত ছিলেন।
পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনি সিকদার গ্রেপ্তার
পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মনি সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে বুধবার পিরোজপুর সদর থানায় নিয়ে আসা হয়েছে। শরিফুজ্জামান মনি সিকদার সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে। পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শরিফুজ্জামান মনি সিকদারের নামে বিস্ফোরক, মাদক, মারামারি, চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।
পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ
পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়াতনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর সদর এর আয়োজনে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, উফশী আমন ধানের বীজ, উফশী সবজি বীজ এবং নারিকেল, তাল, আম, কাঁঠাল, জাম, বেল ও নিম চারা বিতরণ করা হয়। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এ বীজ, সার ও বিভিন্ন ফলের চারা বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সদরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
পিরোজপুরে কৃষি ও প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ চত্ত¡রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পিরোজপুর এর আয়োজনে তিন দিনব্যাপীর এ প্রদর্শন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এ মেলায় কৃষক ও কৃষি উদ্যোক্তাদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান,বিস্তারিত পড়ুন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে বিএনপি’র বৃক্ষরোপণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ করেছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। বুধবার সকাল ১০টায় জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার তেজদাসকাঠি কলেজে বৃক্ষরোপন করেন তিনি। বৃক্ষরোপন কর্মসূচিতে পিরোজপুর জেলা বিএনপির আহবাহক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সালামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিএনপি নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১বিস্তারিত পড়ুন
