পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ
পিরোজপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়াতনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর সদর এর আয়োজনে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, উফশী আমন ধানের বীজ, উফশী সবজি বীজ এবং নারিকেল, তাল, আম, কাঁঠাল, জাম, বেল ও নিম চারা বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এ বীজ, সার ও বিভিন্ন ফলের চারা বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন ঘোষ।
