প্রধান সূচি

পাইকগাছায় সপ্তদ্বীপার বনভোজন ও পুনর্মিলনী

সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের উদ্যোগে বার্ষিক বনভোজন উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বোয়ালিয়া বীজ উৎপাদন খামার চত্ত্বরে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় প্রধান অতিথি ছিলেন ড. সন্দীপক মল্লিক। বিশেষ অতিথি ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো. হারুন, অনরারী ক্যাপ্টেন (অব:) মোহন লাল দাশ, এনজিও এসডিএফ পাইকগাছা শাখার ম্যানেজার মো. নাসিম আনছারী, সমাজ সেবক ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিযুষ কান্তি সাধু, সমাজ সেবক প্রনব সাধু, কপিলমুনি সিনিয়র মাদ্রাসার প্রভাষক আমিনুর ইসলাম সিরাজী।
সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু ও পঞ্চনন সরকারের পরিচালনায় বনভোজন উৎসবে কবিতা ও গান পরিবেশন করেন, সুশান্ত কুমার বিশ্বাস, লুৎফর রহমান, স. ম বারেক আলী, কওসার আলী মোড়ল, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, হাসনা খাতুন সুমাইয়া, শাহিনুর রহমান, অভিজিৎ রায়, দেবাশীষ সাধু। আরও উপস্থিত ছিলেন সুকনাথ পাল, সীমান্ত দেবনাথ, আব্দুল বারিক প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial