পিরোজপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল
সারাদেশে বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন ক্লাব মাঠের স¦াধীনতা মঞ্চে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাবেক ছাত্রলীগ সভাপতি ইরতিজা হাসান রাজু প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছায় সপ্তদ্বীপার বনভোজন ও পুনর্মিলনী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জনসম্পৃক্ততাহীন ও নেতৃত্বহীন বিএনপি বিদেশি প্রভুর দিকে তাকিয়ে আছে : আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম »
