প্রধান সূচি

Saturday, March 5th, 2022

 

জেলা আ’লীগের বর্ধিত সভা চলাকালে আ’লীগের সাবেক নেতা জসিম খানের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ ॥ মোটর সাইকেল ভাংচুর

পিরোজপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খানের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় তার বাসভবনের সামনের রাস্তায় থাকা কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর পৌর শহরের পুরাতন পৌরসভা রোডে পর পর দু’দফা এ হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের ৩০০ গজ দূরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলছিল। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিতবিস্তারিত পড়ুন


জনসম্পৃক্ততাহীন ও নেতৃত্বহীন বিএনপি বিদেশি প্রভুর দিকে তাকিয়ে আছে : আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জনসম্পৃক্ততাহীন ও নেতৃত্বহীন হয়ে এখন বিদেশি প্রভুর দিকে তাকিয়ে আছে। জনগণ তাদের থেকে দূরে সরে গেছে। তাদের দলে কোনো নেতৃত্ব নেই। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত আসামি তারেক রহমান লন্ডনে বসে ভার্চুয়ালি সন্ত্রাসীদের নিয়ে কমিটি দেন। তারেক রহমান নিজে একজন সাজাপ্রাপ্ত আসামি। তাদের দলের চেয়ারপারসন একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তারা এখন বিদেশি প্রভুর হাত ধরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। শনিবার সকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

সারাদেশে বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। গতকাল শনিবার সকাল ১১টার দিকে জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন ক্লাব মাঠের স¦াধীনতা মঞ্চে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাবেক ছাত্রলীগ সভাপতি ইরতিজা হাসান রাজু প্রমুখ।


পাইকগাছায় সপ্তদ্বীপার বনভোজন ও পুনর্মিলনী

সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের উদ্যোগে বার্ষিক বনভোজন উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বোয়ালিয়া বীজ উৎপাদন খামার চত্ত্বরে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় প্রধান অতিথি ছিলেন ড. সন্দীপক মল্লিক। বিশেষ অতিথি ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো. হারুন, অনরারী ক্যাপ্টেন (অব:) মোহন লাল দাশ, এনজিও এসডিএফ পাইকগাছা শাখার ম্যানেজার মো. নাসিম আনছারী, সমাজ সেবক ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিযুষ কান্তি সাধু, সমাজ সেবক প্রনব সাধু, কপিলমুনি সিনিয়র মাদ্রাসার প্রভাষক আমিনুর ইসলাম সিরাজী। সপ্তদ্বীপা সাহিত্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরের ভান্ডারিয়ায় ইটবাহী ট্রলির চাপায় ভ্যানচালক নিহত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভুবনেশ্বর ব্রিজের কাছে ইটবাহী ট্রলির চাপায় দেলোয়ার হোসেন সরদার (৬০) নামে এক রিক্সাভ্যান চালকের নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত দেলোয়ার হোসেন সরদার উপজেলা পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত রুস্তম আলী সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবাহী ট্রলিটি উপজেলার গাজীপুর এলাকা থেকে পৌর শহরের দিকে আসছিল। ভুবনেশ্বর ব্রিজ পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক দেলোয়ার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ভান্ডারিয়া থানার এস আই ফারুক জানান, নিহতের লাশবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial