পিরোজপুরের ভান্ডারিয়ায় ইটবাহী ট্রলির চাপায় ভ্যানচালক নিহত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভুবনেশ্বর ব্রিজের কাছে ইটবাহী ট্রলির চাপায় দেলোয়ার হোসেন সরদার (৬০) নামে এক রিক্সাভ্যান চালকের নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত দেলোয়ার হোসেন সরদার উপজেলা পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত রুস্তম আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবাহী ট্রলিটি উপজেলার গাজীপুর এলাকা থেকে পৌর শহরের দিকে আসছিল। ভুবনেশ্বর ব্রিজ পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক দেলোয়ার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ভান্ডারিয়া থানার এস আই ফারুক জানান, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ইউনিয়ন আ’লীগ সভাপতি নিহত ॥ আহত ৩ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় সপ্তদ্বীপার বনভোজন ও পুনর্মিলনী »
