প্রধান সূচি

পিরোজপুরে এনজেডিসিএস ভবন উদ্বোধন

বুধবার সকালে পিরোজপুরে নূতন জীবন জেলা কমিউনিটি সোসাইটি এনজেডিসিএস ভবন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসডিএফ এর জেলা সমন্বয়কারী মো. আহসানুল আলম খন্দকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ, এসডিএফ এর বরিশাল অঞ্চলের আর এম টেকনিক্যাল কে. এম শাফায়েত হোসেন প্রমুখ।
এনজেডিসিএস এর জেলার সভাপতি মর্জিনা বেগম বক্তব্যে বিগত দিনের কর্মকান্ড উপস্থাপন করেন। নারীর ক্ষমতায়ন, দ্রারিদ্র বিমোচন এবং সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান। তিনি আরো জানান, এই জেলার নাজিরপুর, কাউখালী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলায় আরো ৪টি এক তলা বিশিষ্ট এনজেসিএস ভবন নির্মান করা হয়েছে। পিরোজপুরের ২ তলা বিশিষ্ট জেলা ভবনটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থমন্ত্রণালয় এর অর্থায়নে নির্মিত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial