প্রধান সূচি

Wednesday, March 24th, 2021

 

শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে একযোগে কাজ করুন : প্রধানমন্ত্রী

শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে একযোগে কাজ করার জন্য এই অঞ্চলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের শুভ মুহূর্তে আমি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতা ও নীতিনির্ধারকদের প্রতি একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ মানুষের বসবাস। এ অঞ্চলে সমস্যার পাশাপাশি প্রচুর সম্ভাবনাও রয়েছে। এ অঞ্চলের মানুষের রয়েছে অসম্ভব প্রাণশক্তি, উদ্ভাবনী ক্ষমতা ও প্রাকৃতিক বিপর্যয়কে জয় করে টিকে থাকার দক্ষতা। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রাণসম্পদকে কাজে লাগিয়ে সহজেইবিস্তারিত পড়ুন


প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

আমি মো. শামসু উদ্দিন, চেয়ারম্যান, ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদ, ভান্ডারিয়া, পিরোজপুর। আজ ২৪ মার্চ, ২০২১ তারিখ বুধবার দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম ও ১৫তম পাতায় “ইয়াবার নিরাপদ রুট উপকূলীয় নৌপথ : টেকনাফ থেকে পিরোজপুরের তেলিখালী হয়ে যাচ্ছে মোংলায়” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদের বিভিন্ন জায়গায় ইয়াবার নিরাপদ রুট হিসেবে তেলিখালী ইউনিয়নকে উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। টেকনাফ থেকে মোংলা যাওয়ার রুট কখনোই তেলিখালী হতে পারে না। প্রকৃতপক্ষে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নটি একটি অত্যন্ত ধর্মভীরু ও শান্তিপ্রিয় এলাকা। এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আলী হোসেন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। সেমিনারে সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ, ইউনিয়নের দফাদার- চৌকিদারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব সীমাহীন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গতিশীল নেতৃত্বে এবংবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এনজেডিসিএস ভবন উদ্বোধন

বুধবার সকালে পিরোজপুরে নূতন জীবন জেলা কমিউনিটি সোসাইটি এনজেডিসিএস ভবন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসডিএফ এর জেলা সমন্বয়কারী মো. আহসানুল আলম খন্দকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ, এসডিএফ এর বরিশাল অঞ্চলের আর এম টেকনিক্যাল কে. এম শাফায়েত হোসেন প্রমুখ। এনজেডিসিএস এর জেলার সভাপতি মর্জিনা বেগম বক্তব্যে বিগত দিনের কর্মকান্ড উপস্থাপন করেন। নারীর ক্ষমতায়ন,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial