প্রধান সূচি

পিরোজপুরে ১৪৭টি গাঁজা গাছ উদ্ধার ॥ আটক-১

পিরোজপুরে ১৪৭টি গাঁজা গাছসহ আরিফ শেখ (৩০) নাকে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার পিরোজপুর জেলার সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের মো. জলিল শেখের ছেলে আরিফ শেখের বসতঘরের পাশের সবজি বাগান থেকে ১৪৭টি চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রবিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামে অভিযান চালিয়ে চাষকৃত ১৪৭টি গাঁজা গাছ এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা করে। এসময় বাড়ির মালিক গাঁজা চাষী আরিফ শেখকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক সদর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial